• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
জ্বালানি সংকট ও লোডশেডিং, মব কালচার ত্রিমুখী চ্যালেঞ্জের মুখে সরকার হজে খরচ কমাতে বিমান ভাড়া হ্রাস : ধর্মমন্ত্রী বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে জ্বালানি তেলের মূল্য বাড়ানো হয়েছে : শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী শিগগিরই ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ ২৪ জেলায় বইছে তাপপ্রবাহ, গরমে হাঁসফাঁস জনজীবন মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘গুপ্ত’ ও চট্টগ্রামে সংঘর্ষ ইস্যুতে উত্তপ্ত সংসদ জনগণের কাছে যান, শহর ঘুরে দেখুন: সিটি প্রশাসকদের প্রতি প্রতিমন্ত্রী চীন বাংলাদেশের সবচেয়ে পুরনো ও বিশ্বস্ত বন্ধু: স্পিকার

লক্ষ্মীপুরে জেলা নির্বাচন অফিসে অগ্নিসংযোগ: অভিযুক্ত গ্রেপ্তার

প্রভাত রিপোর্ট / ৩০০ বার
আপডেট : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

মো. কামাল উদ্দিন, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর জেলা নির্বাচন কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার জেলা পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে বিকেলে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর ১১ ডিসেম্বর দিবাগত রাতে জেলা নির্বাচন অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে অফিসের বিভিন্ন কাগজপত্র ও আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পরপরই পুলিশ তদন্ত শুরু করে।
সংবাদ ব্রিফিংয়ে পুলিশ সুপার জানান, তদন্ত ও প্রযুক্তিগত সহায়তার মাধ্যমে অগ্নিসংযোগের সঙ্গে জড়িত একজনকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁর কাছ থেকে ঘটনার সময় ব্যবহৃত আলামতও উদ্ধার করা হয়েছে।
পুলিশ সুপার আরও জানান, অগ্নিসংযোগের ঘটনায় পূর্বপরিকল্পনা ও আর্থিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে ঘটনার পর জেলা নির্বাচন কার্যালয়ের নিরাপত্তা জোরদার করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও