• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
জ্বালানি সংকট ও লোডশেডিং, মব কালচার ত্রিমুখী চ্যালেঞ্জের মুখে সরকার হজে খরচ কমাতে বিমান ভাড়া হ্রাস : ধর্মমন্ত্রী বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে জ্বালানি তেলের মূল্য বাড়ানো হয়েছে : শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী শিগগিরই ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ ২৪ জেলায় বইছে তাপপ্রবাহ, গরমে হাঁসফাঁস জনজীবন মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘গুপ্ত’ ও চট্টগ্রামে সংঘর্ষ ইস্যুতে উত্তপ্ত সংসদ জনগণের কাছে যান, শহর ঘুরে দেখুন: সিটি প্রশাসকদের প্রতি প্রতিমন্ত্রী চীন বাংলাদেশের সবচেয়ে পুরনো ও বিশ্বস্ত বন্ধু: স্পিকার

বান্দরবানে ১১ লাখ ৩৮ হাজার টাকা জাল নোট উদ্ধার

প্রভাত রিপোর্ট / ২৬৭ বার
আপডেট : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

প্রভাত সংবাদদাতা, বান্দরবান: বান্দরবানের নাইক্ষ্যাংছড়িতে ১১ লাখ ৩৮ হাজার টাকা জাল নোট উদ্ধার করেছে পুলিশ। একইসঙ্গে ঘটনায় জড়িত দুই মিয়ানমার নাগরিকসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) সকালে বান্দরবান পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. আদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতার কক্সবাজার উখিয়া ১ নম্বর রোহিঙ্গা ক্যাম্প এলাকার মোহাম্মদ রশিদের ছেলে হাবিব উল্লাহ (১৯), নুরুল ইসলামের ছেলে আলী জোহার (২৮) ও উখিয়া কুতুপালং ৯ নম্বর ওয়ার্ড এলাকার মৃত ইমাম উদ্দিনের ছেলে আবুল হাশেম (৩২)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি ৪ নম্বর দোছড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড ওয়াচ্ছাখালী এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় নুরুল ইসলামের দোকানের সামনে থাকা পুরাতন সিএনজি তল্লাশি করে কালো রঙের পলিথিনের বাজারের ব্যাগে মোড়ানো ১০০০ টাকা সমমূল্য মানের কথিত ১২টি জাল নোটের বান্ডেল উদ্ধার করা হয়। একই সঙ্গে দুজন রোহিঙ্গা নাগরিকসহ তিনজনকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে আবদুর রহমান বলেন, জাল টাকার মূল উৎস নিরূপণে তদন্ত চলমান রয়েছে। তদন্ত সাপেক্ষে ঘটনার সঙ্গে অন্যান্য জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও