• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
জ্বালানি সংকট ও লোডশেডিং, মব কালচার ত্রিমুখী চ্যালেঞ্জের মুখে সরকার হজে খরচ কমাতে বিমান ভাড়া হ্রাস : ধর্মমন্ত্রী বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে জ্বালানি তেলের মূল্য বাড়ানো হয়েছে : শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী শিগগিরই ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ ২৪ জেলায় বইছে তাপপ্রবাহ, গরমে হাঁসফাঁস জনজীবন মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘গুপ্ত’ ও চট্টগ্রামে সংঘর্ষ ইস্যুতে উত্তপ্ত সংসদ জনগণের কাছে যান, শহর ঘুরে দেখুন: সিটি প্রশাসকদের প্রতি প্রতিমন্ত্রী চীন বাংলাদেশের সবচেয়ে পুরনো ও বিশ্বস্ত বন্ধু: স্পিকার
লক্ষ্মীপুর প্রেস ক্লাব নির্বাচন ২০২৬-২০২৭

৩০ ডিসেম্বর ভোটগ্রহণ, নির্বাচন কমিশনের প্রস্তুতি সম্পন্ন

প্রভাত রিপোর্ট / ৩৪০ বার
আপডেট : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

মো. কামাল উদ্দিন, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৬-২০২৭ আগামী ৩০ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার সকাল ৯ টা থেকে ৩ টা পর্যন্ত একটানা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে ১১ টি পদে ২৫ জন প্রার্থী রয়েছেন। ক্লাবের ৯০ জন ভোটার ভোট দেবেন।
নির্বাচন কমিশন স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে বদ্ধপরিকর। সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে কমিশন জানায়।
২৭ ডিসেম্বর নির্বাচন কমিশন নির্বাচনের প্রার্থীদের নিয়ে প্রেসক্লাবে এক মতবিনিময় সভার আয়োজন করে। সভায় প্রধান নির্বাচন কমিশনার গাজী গিয়াস উদ্দিন নির্বাচনী আচরণ বিধি ঘোষণা করেন। বিভিন্ন পদে প্রার্থীগণ তাঁদের মতামত ব্যক্ত করেন এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে কমিশনকে সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি দেন।
এসময় নির্বাচন কমিশনের সদস্যদের মধ্যে কাজী মাকছুদুল হক, মো. কামাল উদ্দিন ও রেজাউল করিম পারভেজ উপস্থিত ছিলেন।
নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সংশ্লিষ্ট সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও