আজ
|| ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি
লক্ষ্মীপুরে প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে সরকারি সম্পত্তিতে স্থায়ী ইমারত নির্মান
প্রকাশের তারিখঃ ৭ জানুয়ারি, ২০২৬
মো. কামাল উদ্দিন, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে ইজারা নেওয়া সরকারি সম্পত্তিতে প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে স্থায়ী ইমারত নির্মাণ করছে শাহেনা আক্তার নামে এক নারী। বুধবার (০৭ জানুয়ারী) সকালে সরজমিনে গেলে সদর উপজেলার বাংগাখাঁ ইউনিয়নের করেগোপুল এলাকায় স্থায়ী ইমারত নির্মাণ করতে দেখা যায়।
স্থানীয়ভাবে ও ভূমি অফিস সূত্র জানা যায়,২০১৯ সালের ১২ মার্চ জমিটি ভূমি অফিস থেকে শাহেনা বেগমের স্বামী মৃত ইসমাইল হোসেন ইজারা নেয়। যদিও সরকারি ইজারাকৃত সম্পত্তিতে স্থানী ইমারত কিংবা পাকা ভবন, আরসিসি ঘর, বহুতল ইমারত নির্মানে নিষেধাজ্ঞা থাকলেও তা তোয়াক্কা না করে ইজারা নেওয়া ব্যাক্তির স্ত্রী পাকা বিল্ডিং নির্মান করতেছে।
শাহেনা বেগম ও তার এক আত্মীয় ওমর ফারুক বলেন,ঐ অঞ্চলের সরকারি সম্পত্তি রয়েছে ২১ একর, প্রত্যকে সরকার থেকে লীজ নিয়ে বহুতল ভবন ও পাকা বাড়ি নির্মান করছে,এখন আমরা করতেছি,এতে দোষের কি আছে,গতকাল ভূমি অফিস থেকে তহশিলদার এসেছে,কাগজপত্র দেখে চলে গেছে।
বাঙ্গাখাঁ ভুমি অফিসের তহশিলদার শাহাদাত হোসেন বলেন,খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছি,স্থায়ী ইমারত নির্মান করা ব্যাক্তিদের নিষেধ করা হয়েছে,যেহেতু নিষেধাজ্ঞা আমান্য করে করে পাকা বিল্ডিং নির্মান করছে,সহকারী ভুমি কমিশনারের সাথে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিচ্ছি।
Copyright © 2026 প্রভাত. All rights reserved.