আজ
|| ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি
পিরোজপুরে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বরিশাল বিভাগীয় কমিশনার এর অবহিতকরণ সভা অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ১৫ জানুয়ারি, ২০২৬
মো. বাবুল শেখ,পিরোজপুর : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে পিরোজপুরের নাজিরপুর উপজেলায় সরকারি কর্মকর্তাদের নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১১টা উপজেলার কৃষি সম্প্রসারণ হল রুম মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
নাজিরপুর উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া শাহনাজ তমা' র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার মো: মাহফুজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা প্রশাসক আবু সাঈদ, আরো উপস্থিত
ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা,সহকারী কমিশনার শপথ বৈরাগী, কমিশনার এর একান্ত সচিব সহ নাজিরপুর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।
সভায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনের লক্ষ্যে প্রশাসনের সকল ধরনের প্রস্তুতি আলোচনা হয়।
প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার
মোঃ মাহফুজুর রহমান বলেন, “জাতীয় সংসদ নির্বাচন একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দায়িত্ব। এই নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে প্রশাসনের সকল কর্মকর্তাকে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। কোনো ধরনের পক্ষপাতিত্বের সুযোগ নেই। জনগণের ভোটাধিকার নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।”
বিশেষ অতিথির বক্তব্যে পিরোজপুর জেলা প্রশাসক আবু সাঈদ বলেন,“নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। যেকোনো অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”
সভা শেষে বিভাগীয় কমিশনার মোঃ মাহফুজুর রহমান উপজেলা নির্বাহী অফিসারের বাসভবনে কৃষ্ণচূড়া গাছ রোপণ শেষে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করে দাপ্তরিক কার্যক্রম পর্যালোচনা করেন। এবং সেবার মান উন্নয়নে কর্মকর্তাদের দিকনির্দেশনা প্রদান করেন।
উল্লেখ্য বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ মাহফুজর রহমান ২০০৭ ইং থেকে ২০০৯ ইং সাল পযর্ন্ত পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলা নির্বাহী অফিসার হিসাবে কর্মরত ছিলেন।
Copyright © 2026 প্রভাত. All rights reserved.