• সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম
ভোজনরসিকদের আস্থার নতুন ঠিকানা ‘নাটোর স্টার হোটেল’ বাগেরহাটে ওসমান হত্যাকান্ডে জড়িত ছাত্রদল নেতাকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন বাগেরহাটে যুবদল নেতার বাড়ি আগুন দিয়ে পোড়ানোর অভিযোগ পিরোজপুরে উপজেলা বিএনপির আহ্বায়কসহ ২ জনকে কুপিয়ে জখম সৌদি আরবে সড়ক দূর্ঘটনায় দুই শিশুসহ রামগঞ্জের একই পরিবারের ৪জনসহ নিহত ৫ বগুড়া-৬ আসন ছেড়ে দিচ্ছেন তারেক রহমান, ইসিতে চিঠি মন্ত্রিসভার আকার হতে পারে ৩৭ জনের ভারত, পাকিস্তান, ভুটানসহ শপথে আসছেন সার্কভুক্ত ৬ দেশের প্রতিনিধি নতুন সরকারের শপথ অনুষ্ঠানে থাকছেন দেশি-বিদেশি ১২০০ অতিথি নতুন সরকারের শপথ অনুষ্ঠান ঘিরে ৪ স্তরের নিরাপত্তা
শিল্পাঞ্চলে মানবিক ব্যবস্থাপনার দৃষ্টান্ত

শ্রীপুরে হেমস গার্মেন্টসের উদ্যোগে শ্রমিকদের পিঠা মেলা

প্রভাত রিপোর্ট / ৮৭ বার
আপডেট : শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬

মো.কামাল পারভেজ, শ্রীপুর : গাজীপুরের শিল্পঘন শ্রীপুর উপজেলায় শ্রমিক কল্যাণে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে হেমস গার্মেন্টস লিমিটেড। শনিবার ( ১৭ জানুয়ারি) প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আয়োজন করা হয় এক বৃহৎ শীতের পিঠা মেলা ও শ্রমিক আনন্দ মেলা, যা শিল্পাঞ্চলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। শীতের ঐতিহ্য ও গ্রাম বাংলার মা খালাদের হাতের তৈয়ারী সুস্বাদু মোখরোচক ঐতিহ্য কে ধারণ করে আয়োজিত এই মেলায় ভাপা পিঠা, চিতই, পাটিসাপটা, দুধ চিতই ও তেলের পিঠাসহ গ্রামবাংলার নানা ঐতিহ্যবাহী পিঠার সমাহার ঘটে। দিনব্যাপী এ আয়োজনে কয়েক হাজার শ্রমিক স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন, যা কর্মস্থলে সৃষ্টি করে উৎসবমুখর পরিবেশ।
হেমস গার্মেন্টস কর্তৃপক্ষ জানান, শ্রমিকদের মানসিক প্রশান্তি ও কর্মচাঞ্চল্য বাড়ানোই এ আয়োজনের মূল লক্ষ্য শ্রমিকদের সুস্থতা ও আনন্দ নিশ্চিত না হলে টেকসই শিল্পায়ন সম্ভব নয়—এই বিশ্বাস থেকেই সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এমন উদ্যোগ নেওয়া হয়েছে।
মেলায় অংশ নেওয়া কয়েজন শ্রমিকেরা জানান, প্রতিদিনের কঠোর পরিশ্রমের মাঝেও এমন আনন্দমুখর আয়োজন তাদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করেছে। এতে মালিক-শ্রমিক সম্পর্ক আরও সুদৃঢ় হয়েছে বলে তারা মন্তব্য করেন।
অনুষ্ঠানটি পরিদর্শনে স্থানীয় রাজনৈতিক, গণ্যমান্য ব্যক্তি ও প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা শিল্প প্রতিষ্ঠানে শ্রমিকবান্ধব পরিবেশ তৈরিতে হেমস গার্মেন্টসের এই উদ্যোগকে প্রশংসনীয় ও অনুকরণযোগ্য বলে অভিহিত করেন।
শিল্পাঞ্চলে সামাজিক দায়বদ্ধতা ও মানবিক ব্যবস্থাপনার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে হেমস গার্মেন্টসের এই আয়োজন শ্রীপুরসহ গাজীপুর জেলা তথা সারাবাংলাদের শিল্প ও শ্রমিক মহলে ইতিবাচক বার্তা দিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও