• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম
বিশ্বের কিছু প্রতিষ্ঠিত শক্তি আমাদের শান্তিতে থাকতে দেবে না : আব্বাস চট্টগ্রাম বন্দরে ফের ধর্মঘটের ডাক নির্বাচনে প্রার্থীদের মধ্যে ৫১৯ জন ঋণগ্রহীতা : সুজন এবার কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না : ইসি মাছউদ গণভোটের ফলাফলের গ্রহণযোগ্যতায় প্রশ্ন তৈরি হতে পারে : সিপিডি রাজধানীতে নতুন করে শুরু কিউলেক্স মশার দাপট বিএনপির প্রতিটি নেতাকর্মী বিশ্বাস করে বাংলাদেশ তাদের প্রথম ও শেষ ঠিকানা: তারেক রহমান ঐক্য সরকার নয়, একক জয়ে আত্মবিশ্বাসী বিএনপি: তারেক রহমান এথিক্যাল ও বৈজ্ঞানিক প্রোটোকল ছাড়া গবেষণা গ্রহণযোগ্য নয় : বিশেষজ্ঞরা তারুণ্যের ভাবনাকে আমরা ধারণ করি, মেধানির্ভর বাংলাদেশ গড়ব

কখনো ঢাকা আসেননি তাদের খোঁজ জানতে চাইলেন ফারিণ!

প্রভাত রিপোর্ট / ২৭ বার
আপডেট : সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬

প্রভাত বিনোদন: অভিনয় দিয়ে দর্শকের মন জয় করেছেন তাসনিয়া ফারিণ অনেক আগেই। এরপর গান গেয়েও চলে আসেন আলোচনায়। নিজের একটি সংগীতের প্রযোজনা প্রতিষ্ঠানও রয়েছে তার। কাজ নিয়ে অনেক সময় ব্যস্ত থাকলেও সামাজিক মাধ্যমেও সরব হতে দেখা যায় অভিনেত্রীকে।
এরই মধ্যে সামাজিক মাধ্যমে ফারিণের একটি পোস্ট নিয়ে আলোচনা! অভিনেত্রী পোস্টটি মজার ছলে দিয়েছেন কি না, তা বোঝা না গেলেও ভক্তরা মজা করেই তার উত্তর দেন। মূলত সেই পোস্টে ভক্তদের কাছে তাদের জেলার নাম জানতে চেয়ে কৌতূহল তৈরি করেন এই অভিনেত্রী।
সম্প্রতি ফারিণ ফেসবুকে ভক্ত-অনুরাগীদের উদ্দেশে একটি প্রশ্ন ছুড়ে দেন। তিনি লেখেন, ‘একটা জিনিস হঠাৎ জানতে ইচ্ছা করল। এখানে কেউ কি আছেন, যারা জীবনেও ঢাকা আসেননি? আর না এলে আপনি কোন জেলায় বাস করেন?’
অভিনেত্রীর সেই পোস্টে মুহূর্তেই মন্তব্যের ঝড় ওঠে। হাজার হাজার অনুসারী নিজ নিজ জেলার নাম জানিয়ে উত্তর দিচ্ছেন। তবে, কেন হঠাৎ ফারিণ এই তথ্য জানতে চাইলেন, তা নিয়ে চলছে নেটিজেনদের মাঝে বিশ্লেষণ। তবে কেউ কেউ ধারণা করছেন, কোনো নতুন কাজের প্রচারণার অংশ হতে পারে এই প্রশ্ন। তবে বিষয়টি নিয়ে কিছুই খোলাসা করেননি অভিনেত্রী।
এদিকে বড় পর্দায় নতুন ধামাকা নিয়ে আসছেন ফারিণ। আগামী ঈদুল ফিতরে মুক্তির অপেক্ষায় থাকা ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমায় প্রথমবারের মতো শাকিব খানের বিপরীতে দেখা যাবে তাকে। সিনেমাটি নিয়ে বেশ উচ্ছ্বসিত অভিনেত্রী। শুরু হয়েছে শুটিং, শিগগিরই তার শ্রীলঙ্কায় যাওয়ার কথা শোনা যাচ্ছে।
উল্লেখ্য, তাসনিয়া ফারিণ সর্বশেষ আলোচনায় ছিলেন শরিফুল রাজের বিপরীতে ‘ইনসাফ’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে। অভিনয় জীবনের এক দশকে ছোট পর্দা, ওটিটি এবং বড় পর্দায় সমানতালে নিজের প্রতিভার স্বাক্ষর রেখে চলেছেন তিনি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও