• শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
বিএনপিকে দেশ থেকে নিশ্চিহ্ন করে দেবো: নাসীরুদ্দিন পাটওয়ারী নিরঙ্কুশ বিজয়ের পথে বিএনপি: মাহদী আমিন রাজশাহীর একমাত্র নারী প্রার্থীকে ভোটকেন্দ্রের সামনে চড়থাপ্পড়ের অভিযোগ ডেমরার সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে ভোট পড়েছে ৫২.৩৪ শতাংশ হাতিয়ায় প্রকাশ্যে ব্যালটে সিল মারায় সহকারী প্রিসাইডিং কর্মকর্তাকে অব্যাহতি ব্যালট পেপারে সিল মেরে বাক্সে ভরছিলেন ৫ তরুণ, ধরা পড়ল সিসিটিভি ক্যামেরায় বয়স ১১০, ছেলের জন্য তবুও ভোটে অদম্য সূর্যবানু! এক ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ভোটকক্ষে গিয়ে জানলেন আগেই ভোট দেয়া হয়ে গেছে চৌদ্দগ্রামে ভোটকেন্দ্রে হঠাৎ ককটেল বিস্ফোরণ, ভোটারদের ছোটাছুটি কাপাসিয়ায় উৎসবমুখর পরিবেশে ভোট, নিরঙ্কুশ জয়ের আশা প্রার্থীদের

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের উদ্যোগে শীতার্তদের ২ হাজার কম্বল বিতরণ

প্রভাত রিপোর্ট / ৬৮ বার
আপডেট : মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের উদ্যোগে অসহায়, দরিদ্র ও দুঃস্থদের মাঝে ২ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ( ২০ জানুয়ারি) বিকালে একযোগে গৌরম্ভা, রাজনগর ও হুড়কা—ইউনিয়নে শীতার্ত মানুষের মাঝে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড (বিআইএফপিসিএল) এর উদ্যোগে এই কম্বল বিতরণ করা হয়।
বিআইএফপিসিএল-এর প্রকল্প পরিচালক রামানাথ পূজারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না ফেরদৌসি, বিআইএফপিসিএল-এর চিফ ফাইন্যান্স অফিসার ইমানুয়েল পোনরাজ, মহাব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) জি. এম. তরিকুল ইসলামসহ জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা জানান , মানবিক উদ্যোগে শীত মৌসুমে তীব্র শৈত্য প্রবাহে দরিদ্র ও অসহায় মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং স্থানীয় জনগণের সঙ্গে প্রতিষ্ঠানের সুসম্পর্ক আরও সুদৃঢ় করে।
ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে বিআইএফপিসিএল কর্তৃপক্ষ আশাবাদ ব্যক্ত করেন। মানসম্মত কম্বল পেয়ে স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেন। তারা বিআইএফপিসিএল কর্তৃপক্ষসহ জেলা ও উপজেলা প্রশাসনকে এই মহতী উদ্যোগ অংশগ্রহণের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড (বিআইএফপিসিএল) কর্তৃক বাস্তবায়িত ১৩২০ মেগাওয়াট মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট (রামপাল পাওয়ার প্লান্ট) ২০২২ সালের ডিসেম্বর থেকে ধারাবাহিকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করে আসছে। বিগত টানা দুই মাস নভেম্বর ও ডিসেম্বর ২০২৫ দেশের সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন করার খ্যাতি অর্জন করেছে। সামাজিক উন্নয়নে জোরালো ভূমিকা রেখে চলেছে এই অত্যাধুনিক তাপ বিদ্যুৎ কেন্দ্রটি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও