• শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
বিএনপিকে দেশ থেকে নিশ্চিহ্ন করে দেবো: নাসীরুদ্দিন পাটওয়ারী নিরঙ্কুশ বিজয়ের পথে বিএনপি: মাহদী আমিন রাজশাহীর একমাত্র নারী প্রার্থীকে ভোটকেন্দ্রের সামনে চড়থাপ্পড়ের অভিযোগ ডেমরার সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে ভোট পড়েছে ৫২.৩৪ শতাংশ হাতিয়ায় প্রকাশ্যে ব্যালটে সিল মারায় সহকারী প্রিসাইডিং কর্মকর্তাকে অব্যাহতি ব্যালট পেপারে সিল মেরে বাক্সে ভরছিলেন ৫ তরুণ, ধরা পড়ল সিসিটিভি ক্যামেরায় বয়স ১১০, ছেলের জন্য তবুও ভোটে অদম্য সূর্যবানু! এক ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ভোটকক্ষে গিয়ে জানলেন আগেই ভোট দেয়া হয়ে গেছে চৌদ্দগ্রামে ভোটকেন্দ্রে হঠাৎ ককটেল বিস্ফোরণ, ভোটারদের ছোটাছুটি কাপাসিয়ায় উৎসবমুখর পরিবেশে ভোট, নিরঙ্কুশ জয়ের আশা প্রার্থীদের

নির্বাচনে ঝিনাইদহ ও মাগুরায় মোতায়েন হবে ১৫ প্লাটুন বিজিবি

প্রভাত রিপোর্ট / ২১ বার
আপডেট : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬

প্রভাত সংবাদদাতা, ঝিনাইদহ: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ ও মাগুরা জেলার ৬টি সংসদীয় আসনে ১৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে বলে জানিয়েছে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়ন। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ১টায় ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রফিকুল আলম এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।
মহেশপুরের খালিশপুরে ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের হেডকোয়ার্টারে আয়োজিত সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এসময় ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান সহ বিজিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
ব্যাটালিয়ন অধিনায়ক নির্বাচনকে সামনে রেখে সীমান্তে অনুপ্রবেশ, অস্ত্র-মাদক চোরাচালান ও মানবপাচার রোধে বিজিবির দৃঢ় তৎপরতার কথা জানান। এছাড়া নির্বাচনকে সামনে রেখে সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার, পুশ ইন রোধসহ নির্বাচনি দায়িত্বপূর্ণ এলাকায় বিজিবি সদস্যদের কঠোর ও সতর্ক অবস্থানের কথাও জানান ব্যাটালিয়ন অধিনায়ক।
বিজিবি জানায়, ঝিনাইদহ ও মাগুরা জেলার ৬টি সংসদীয় আসনে ২৯ জানুয়ারি থেকে বিজিবি মোতায়েন শুরু হবে। মোট ১৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে ঝিনাইদহ ও মাগুরা জেলার বিভিন্ন এলাকায়। এছাড়া দুটি জেলার গুরুত্বপূর্ণ ৫৫টি জায়গায় অস্থায়ী চেক পয়েন্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম পরিচালনা করবে বিজিবি।
পাশাপাশি সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার ও চোরাচালান, পাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধে কঠোর নজরদারি করবে বিজিবি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও