• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
জ্বালানি সংকট ও লোডশেডিং, মব কালচার ত্রিমুখী চ্যালেঞ্জের মুখে সরকার হজে খরচ কমাতে বিমান ভাড়া হ্রাস : ধর্মমন্ত্রী বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে জ্বালানি তেলের মূল্য বাড়ানো হয়েছে : শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী শিগগিরই ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ ২৪ জেলায় বইছে তাপপ্রবাহ, গরমে হাঁসফাঁস জনজীবন মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘গুপ্ত’ ও চট্টগ্রামে সংঘর্ষ ইস্যুতে উত্তপ্ত সংসদ জনগণের কাছে যান, শহর ঘুরে দেখুন: সিটি প্রশাসকদের প্রতি প্রতিমন্ত্রী চীন বাংলাদেশের সবচেয়ে পুরনো ও বিশ্বস্ত বন্ধু: স্পিকার

চকরিয়ার কোনাখালী ইউপি চেয়ারম্যান দিদারুল হক সিকদার আটক

প্রভাত রিপোর্ট / ১৫৩ বার
আপডেট : শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬

নুরুল ইসলাম সুমন, কক্সবাজার: কক্সবাজারের চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা দিদারুল হক সিকদারকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শুক্রবার রাতে চকরিয়া উপজেলার পশ্চিম কোনাখালী বাংলা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক দিদারুল হক সিকদার পশ্চিম কোনাখালী এলাকার শাহাদাত আলী সিকদারের কনিষ্ঠ পুত্র। তিনি কোনাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন। একই সঙ্গে তিনি টানা তিনবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন এবং উপজেলা চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেছেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, দিদারুল হক সিকদারের বিরুদ্ধে ২০২৪ সালের জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলাসহ একাধিক মামলা রয়েছে। মামলাগুলোর পর থেকে তিনি দীর্ঘদিন আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে এলাকায় আত্মগোপনে ছিলেন।
তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।
এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, চলমান মামলাগুলোর তদন্তের স্বার্থে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও