আজ
|| ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি
পিরোজপুর-১ আসনে প্রার্থীর সঙ্গে বীর মুক্তিযোদ্ধাদের মতবিনিময় সভা
প্রকাশের তারিখঃ ২৪ জানুয়ারি, ২০২৬
প্রভাত সংবাদদাতা, পিরোজপুর : পিরোজপুর-১ সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থীর সঙ্গে বীর মুক্তিযোদ্ধাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে পিরোজপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডের সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির বাদল এবং সঞ্চালনা করেন মির্জা জহুরুল হক। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি মনোনীত প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন। সভায় আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নুরু দিদা মো. খালেদ রবি, জেলা বিএনপির আহবায়ক নজরুল ইসলাম খান, জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত, অ্যাডভোকেট আবুল কালাম আকন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম বাতেনসহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধারা। মতবিনিময় সভায় মহান মুক্তিযুদ্ধের চেতনা, দেশের গণতান্ত্রিক ধারা, ভোটাধিকার নিশ্চিতকরণ এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় ।
Copyright © 2026 প্রভাত. All rights reserved.