• শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
চার দিনে দেশে এলো ৬১৭৩ কোটি টাকার প্রবাসী আয় বিশ্ববাজারে সোনা-রুপা-তেলের দামে ধস দেশে সাড়ে পাঁচ লাখের বেশি আনসার-ভিডিপি মোতায়েন থাকবে : মহাপরিচালক তিন কমিশনারসহ কাস্টমসের ৩৮ কর্মকর্তাকে একযোগে বদলি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সোমবার ক্ষমতায় বসে নির্বাচন করছে জামায়াত-এনসিপি: মির্জা আব্বাস জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: বঙ্গভবনের কর্মকর্তা ছরওয়ারের জামিন নতুন সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর ১৭, ১৮ ফেব্রুয়ারির পরে যাবে না: প্রেস সচিব ভোটের জন্য গ্রামে গ্রামে ছুটছেন সবার ‘স্যার’ মির্জা ফখরুল জামায়াতের মতো মিথ্যাবাদী শক্তি দুনিয়ায় নেই: চরমোনাই পীর

দুর্দিন পার হয়ে আমরা আজ সুদিনের দ্বারপ্রান্তে : মির্জা ফখরুল

প্রভাত রিপোর্ট / ১২ বার
আপডেট : শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬

প্রভাত সংবাদদাতা, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা রাজনীতি করি এলাকার উন্নয়নের জন্য, রাস্তাঘাট করার জন্য এবং মানুষ যেন শান্তিতে থাকতে পারে সেই লক্ষ্যেই রাজনীতি করি। শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নে নির্বাচনি গণসংযোগ চলাকালে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, বিগত সময় আমরা শান্তিতে ছিলাম না। আল্লাহর অশেষ রহমতে দীর্ঘ ১৪-১৫ বছরের দুর্দিন পার হয়ে আমরা আজ সুদিনের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছি। একটি ভালো সম্ভাবনা সামনে দেখা দিয়েছে। তিনি বলেন, দেশে এবার একটি ভালো নির্বাচন হবে। সবাই ভোট দিতে পারবে, ভোট দিয়ে ভালো মানুষকে এবং ভালো দলকে নির্বাচিত করতে পারবে এমন একটি আশা মানুষের মনে জেগেছে। এর আগে অনেকেই ভোটার হয়েছিল, কিন্তু ভোট দিতে পারেনি। গভীর রাতে সব ভোট নিয়ে যাওয়া হয়েছে, ভোট আগেই হয়ে গেছে। এবার সুযোগ এসেছে আমরা ঠিকমতো আমাদের ভোটটা দিতে পারব।
মির্জা ফখরুল বলেন, আমরা রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য, শান্তির জন্য। দীর্ঘ দুর্দিন পার করে আজ দেশের মানুষ সুদিনের পথে এগিয়ে আসছে। বিগত ১৭ বছর ধরে দেশের মানুষ ফ্যাসিস্ট শাসনের নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছে। সেই অন্ধকার সময় পেরিয়ে এখন জনগণের হাতে আবার দেশের ভবিষ্যৎ নির্ধারণের সুযোগ এসেছে। নিজের রাজনৈতিক সততার কথা উল্লেখ করে তিনি বলেন, আমি মন্ত্রী ছিলাম। কেউ বলতে পারবে না, মন্ত্রী থাকা অবস্থায় আমি কারো কাছে এক কাপ চা খেয়েছি বা দুই টাকা নিয়েছি। নির্বাচনি সভায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও