• মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন

দুদকের মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক প্রতিমন্ত্রী ফরহাদকে

প্রভাত রিপোর্ট / ১০ বার
আপডেট : রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬

প্রভাত রিপোর্ট: দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনকে (৫৩) গ্রেফতার দেখিয়েছেন আদালত। রবিবার (১ ফেব্রুয়ারি) দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন। দুদকের পাবলিক প্রসিকিউটর তরিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ ফরহাদ হোসেনকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক খোরশেদ আলম গ্রেফতার দেখানোর আবেদন করেন। পরে আদালত আবেদনটি মঞ্জুর করেন।
আবেদনে বলা হয়েছে, আসামি ফরহাদ ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধভাবে এক কোটি ১১ লাখ ৮৬ হাজার ২৫ টাকা মূল্যের সম্পদ অর্জন করেছেন। তার নামে থাকা ১২টি ব্যাংক হিসাবে অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন করেছেন। তার বিরুদ্ধে মানিলন্ডারিং আইনে মামলা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন। ফরহাদ হোসেন অন্য মামলায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক রয়েছেন। জামিনে মুক্ত হলে আত্মগোপন বা বিদেশে পালিয়ে যেতে পারেন তিনি। তাই তাকে এই মামলায় তাকে গ্রেফতার দেখানো প্রয়োজন। এর আগে ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটন এলাকা থেকে ফরহাদকে গ্রেফতার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে আছেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও