• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম
সেই শিশুর খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা, হাসপাতালে গেলেন বাণিজ্য উপদেষ্টা ২১ দিনের প্রচারণা আমার রাজনৈতিক জীবনে প্রথম অভিজ্ঞতা: মির্জা আব্বাস ইলেকশন ইঞ্জিনিয়ারিং-কারচুপির আভাস পাচ্ছি: মাহদী আমিন ধর্মের নামে দেশে আবার ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারে: রিজভী খাতভিত্তিক উন্নয়ন পরিকল্পনার ২৮ দফা ঘোষণা ভোটারদের দ্বারে দ্বারে নাহিদ ইসলাম এদেশের সাংবাদিক ও গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিত করা হবে ফ্যাসিবাদের করুণ পরিণতির কথা মাথায় রেখে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার আওয়ামী লীগ সমর্থকদের ৪৮ শতাংশের পছন্দ বিএনপি জলবায়ু পরিবর্তনে ওলটপালট ঋতুচক্র মাঘেই বসন্তের তাপ, বিদায় নিল শীত

ইলেকশন ইঞ্জিনিয়ারিং-কারচুপির আভাস পাচ্ছি: মাহদী আমিন

প্রভাত রিপোর্ট / ৫ বার
আপডেট : বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬

প্রভাত রিপোর্ট: অনেক ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কথা শুনছেন এবং বিভিন্ন ধরনের কারচুপির আভাস পাচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন। বুধবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি’র (আরএফইডি) সদস্যের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেব।
মাহদী আমিন বলেন, ফেব্রুয়ারির ১২ তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ইনশাল্লাহ। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ১৬ বছর এই দিনের জন্য লড়াই করেছি। ১৬ বছরের যে সুদীর্ঘ সংগ্রাম ছিল, যে গণঅভ্যুত্থান ছিল, তার মূল উদ্দেশ্য এমন একটি রাষ্ট্রব্যবস্থা নির্মাণ যেখানে জনগণই হবে সব রাজনৈতিক ক্ষমতা উৎস। আমরা দেখেছি ১৪ সালের বিনা ভোটে নির্বাচন, ২০১৮ সালের নিশিরাতের নির্বাচন এবং ২০২৪ সালের ডামি ভোটের নির্বাচন। এই তিনটা নির্বাচন কিন্তু প্রকৃতপক্ষকে ক্ষমতাকে কুক্ষিগত রাখার জন্য জনগণের ভোটের অধিকার কেড়ে নেয়া। তিনি আরও বলেন, একটা লেভেল (প্লেয়িং) ফিল্ড আমরা বিশ্বাস করি। যদি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত হয়, ইনশল্লাহ বিএনপির জয় নিশ্চিত হবে, ধানের শিষের জয় নিশ্চিত হবে। সুতরাং আমাদের প্রত্যাশা আপনারা প্রত্যেকে নিরপেক্ষভাবে সত্যটুকু তুলে ধরতে উদ্যোগ নিন।
সাংবাদিকদের প্রশংসা করে মাহদী আমিন বলেন, পোস্টাল ব্যালটের ক্ষেত্রে কী ধরনের একটা ইঞ্জিনিয়ারিং করেছিল সেটা কিন্তু আপনারা তুলে ধরেছেন। বাংলাদেশে মোটামুটি এখন সবাই জানেন যে পোস্টাল ব্যালটটাকে কীভাবে একটা নির্দিষ্টভাবে সুবিধার জন্য কিংবা আমাদের অসুবিধার জন্য কাজ করা হয়। আমরা সোশ্যাল মিডিয়ায় অনেক ধরনের কথা দেখছি, সেখানে কখনো উঠছে যে ভোটার মাইগ্রেশন হয়েছে বিপুল সংখ্যক। ঢাকায় বেশকিছু জায়গায় আমরা দেখছি অনেক বোরকা তৈরির কথা বলা হচ্ছে। আমরা দেখেছি অনেক ধরনের কথা হচ্ছে। আসুন সবাই মিলে নির্বাচনে যেকোনো ধরনের অনিয়ম-কারচুপি এবং ইঞ্জিনিয়ারিংয়ের বিরুদ্ধে দেশের জন্য দেশের মানুষের জন্য একসঙ্গে কাজ করি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও