• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম
লিবিয়ায় বাড়ির ভেতরে কীভাবে খুন হলেন গাদ্দাফির ছেলে সাইফ আল–ইসলাম শবে বরাতের রাতে ইসরায়েলি হামলায় ১০ ফিলিস্তিনি নিহত আরব সাগরে ইরানি ড্রোন ধ্বংস করল যুক্তরাষ্ট্র ৪৫০ ড্রোন, ৭০ ক্ষেপণাস্ত্র : ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থায় ব্যাপক হামলা ইউক্রেনের ‘হত্যা তালিকায়’ ফিফার প্রেসিডেন্ট হোয়াইট হাউসে কলম্বিয়ার প্রেসিডেন্ট, বিরোধ ভুলে ট্রাম্পের সঙ্গে ‘সৌহার্দ্যপূর্ণ’ বৈঠক ২০২৬ সালের বিশ্বসেরা মন্ত্রীর পুরস্কার পেলেন গাম্বিয়ার আবদোলি জোবে গাজায় গণহত্যায় সহায়তা: দুই ইসরায়েলি নারীর বিরুদ্ধে ফ্রান্সের গ্রেপ্তারি পরোয়ানা মাত্র তিন বছর বয়সে বাবা-মায়ের বিচ্ছেদ – জানালেন টাবু অতিরিক্ত সময়ের গোলে চেলসির হার, ফাইনালে আর্সেনাল

শবে বরাতের রাতে ইসরায়েলি হামলায় ১০ ফিলিস্তিনি নিহত

প্রভাত রিপোর্ট / ২ বার
আপডেট : বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬

প্রভাত ডেস্ক: মুসলিমদের পবিত্র শবে বরাতের রাতে গাজা উপত্যকায় রাতভর চালানো ইসরায়েলি হামলায় অন্তত ১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চার বছর বয়সী একটি শিশুকন্যাও রয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
এদিকে ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) জেরুজালেমে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফের সঙ্গে বৈঠক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। চলমান যুদ্ধ ও কূটনৈতিক তৎপরতা নিয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। অন্যদিকে, অধিকৃত পশ্চিম তীরের জেরিকো শহরে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এক অভিযানের সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে এক তরুণ ফিলিস্তিনি নিহত হন।
গাজার দক্ষিণ সীমান্তে রাফাহ ক্রসিং আংশিকভাবে পুনরায় চালু হওয়ার দ্বিতীয় দিনে ইসরায়েল মাত্র ১৬ জন ফিলিস্তিনি রোগী ও তাদের স্বজনদের গাজা ছাড়ার অনুমতি দিয়েছে। এতে চিকিৎসা সহায়তার জন্য গাজা ছাড়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা অব্যাহত থাকার চিত্র উঠে এসেছে।
২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের অভিযানে এখন পর্যন্ত অন্তত ৭১ হাজার ৮০৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আরও ১ লাখ ৭১ হাজার ৫৭৫ জন আহত হয়েছেন। সূত্র: আল-জাজিরা


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও