• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম
লিবিয়ায় বাড়ির ভেতরে কীভাবে খুন হলেন গাদ্দাফির ছেলে সাইফ আল–ইসলাম শবে বরাতের রাতে ইসরায়েলি হামলায় ১০ ফিলিস্তিনি নিহত আরব সাগরে ইরানি ড্রোন ধ্বংস করল যুক্তরাষ্ট্র ৪৫০ ড্রোন, ৭০ ক্ষেপণাস্ত্র : ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থায় ব্যাপক হামলা ইউক্রেনের ‘হত্যা তালিকায়’ ফিফার প্রেসিডেন্ট হোয়াইট হাউসে কলম্বিয়ার প্রেসিডেন্ট, বিরোধ ভুলে ট্রাম্পের সঙ্গে ‘সৌহার্দ্যপূর্ণ’ বৈঠক ২০২৬ সালের বিশ্বসেরা মন্ত্রীর পুরস্কার পেলেন গাম্বিয়ার আবদোলি জোবে গাজায় গণহত্যায় সহায়তা: দুই ইসরায়েলি নারীর বিরুদ্ধে ফ্রান্সের গ্রেপ্তারি পরোয়ানা মাত্র তিন বছর বয়সে বাবা-মায়ের বিচ্ছেদ – জানালেন টাবু অতিরিক্ত সময়ের গোলে চেলসির হার, ফাইনালে আর্সেনাল

২০২৬ সালের বিশ্বসেরা মন্ত্রীর পুরস্কার পেলেন গাম্বিয়ার আবদোলি জোবে

প্রভাত রিপোর্ট / ৪ বার
আপডেট : বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬

প্রভাত ডেস্ক: দুবাইয়ে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট’–এ ২০২৬ সালের ‘বিশ্বসেরা মন্ত্রী’ (ওয়ার্ল্ডস বেস্ট মিনিস্টার) হিসেবে গাম্বিয়ার পর্যটন ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আবদোলি জোবেকে পুরস্কৃত করেছেন সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। নীতিমালাকে বাস্তবে রূপ দেওয়া, উদ্ভাবন এবং দৃশ্যমান সামাজিক প্রভাব তৈরির ক্ষেত্রে অসামান্য নেতৃত্বের স্বীকৃতি হিসেবে সংক্ষিপ্ত তালিকাভুক্ত ১০ জন মন্ত্রীর মধ্য থেকে জোবেকে নির্বাচিত করা হয়।
এ পুরস্কার এমন মন্ত্রীদের দেয়া হয়; যাঁদের উদ্যোগ নিজ দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক পর্যায়ে সমাদৃত হয় এবং যাঁরা উন্নত প্রযুক্তি ও ডিজিটাল সমাধানের মাধ্যমে জনসেবা বৃদ্ধিতে বিশ্বজুড়ে সরকারগুলোকে অনুপ্রাণিত করেন।
পশ্চিম আফ্রিকার ছোট দেশ গাম্বিয়া। দেশটি ‘আফ্রিকার হাস্যোজ্জ্বল উপকূল’ নামে পরিচিত। জোবের নেতৃত্বে দেশটির পর্যটন খাত ক্রমাগত বিকশিত হচ্ছে। দেশটির জিডিপিতে এ খাতের বিশাল অবদান রয়েছে এবং এটি হাজার হাজার মানুষের জীবিকার উৎস হয়ে উঠেছে। আটলান্টিক উপকূলের স্বচ্ছ সৈকত, নয়নাভিরাম গাম্বিয়া নদী, ইকো-লজ ও বুটিক হোটেলের জন্য পরিচিত গাম্বিয়া এ অঞ্চলের সবচেয়ে নিরাপদ গন্তব্যগুলোর একটি।
জোবে জানান, পর্যটন খাতের অবকাঠামো শক্তিশালী করতে এবং বিনিয়োগকারী আকর্ষণে সরকারি নানা উদ্যোগ নেওয়া হয়েছে।
এ পুরস্কার এমন মন্ত্রীদের দেয়া হয়; যাঁদের উদ্যোগ নিজ দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক পর্যায়ে সমাদৃত হয় এবং যাঁরা উন্নত প্রযুক্তি ও ডিজিটাল সমাধানের মাধ্যমে জনসেবা বৃদ্ধিতে বিশ্বজুড়ে সরকারগুলোকে অনুপ্রাণিত করেন।
গালফ নিউজকে জোবে বলেন, ‘আমরা রিসোর্ট ও হোটেলের জন্য জমি বরাদ্দ দিচ্ছি এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে সহায়ক নীতিমালা তৈরি করছি। আপনি যদি ভালো কাজ করেন, তবে তার স্বীকৃতি পাবেন। যে কাজ আমাদের এতদূর এনেছে, আমি তা চালিয়ে যেতে চাই।’ পুরস্কারের জন্য নির্বাচনের ক্ষেত্রে সুশাসন, স্বচ্ছতা এবং জনবান্ধব নীতিমালার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। বিচারক প্যানেল প্রার্থীদের দক্ষতা, প্রস্তুতি, উদ্ভাবনী চিন্তা ও দূরদর্শিতা মূল্যায়ন করেছেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও