• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম
সেই শিশুর খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা, হাসপাতালে গেলেন বাণিজ্য উপদেষ্টা ২১ দিনের প্রচারণা আমার রাজনৈতিক জীবনে প্রথম অভিজ্ঞতা: মির্জা আব্বাস ইলেকশন ইঞ্জিনিয়ারিং-কারচুপির আভাস পাচ্ছি: মাহদী আমিন ধর্মের নামে দেশে আবার ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারে: রিজভী খাতভিত্তিক উন্নয়ন পরিকল্পনার ২৮ দফা ঘোষণা ভোটারদের দ্বারে দ্বারে নাহিদ ইসলাম এদেশের সাংবাদিক ও গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিত করা হবে ফ্যাসিবাদের করুণ পরিণতির কথা মাথায় রেখে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার আওয়ামী লীগ সমর্থকদের ৪৮ শতাংশের পছন্দ বিএনপি জলবায়ু পরিবর্তনে ওলটপালট ঋতুচক্র মাঘেই বসন্তের তাপ, বিদায় নিল শীত

২১ দিনের প্রচারণা আমার রাজনৈতিক জীবনে প্রথম অভিজ্ঞতা: মির্জা আব্বাস

প্রভাত রিপোর্ট / ৫ বার
আপডেট : বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬

প্রভাত রিপোর্ট: মাত্র ২১ দিনের নির্বাচনী প্রচারণা নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনে প্রথম অভিজ্ঞতা বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা আব্বাস। বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর কাকরাইলের সেন্ট মেরি’স ক্যাথিড্রালে খ্রিষ্টান সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই কথা জানান।
মির্জা আব্বাস বলেন, ‘নির্বাচনের সময় খুবই সীমিত। মাত্র ২১ দিনের মধ্যে এই বিশাল এলাকায় প্রচারণা চালাতে হচ্ছে, যা আমার জন্য একদমই নতুন এক অভিজ্ঞতা।’
বাংলাদেশে কেউ ‘সংখ্যালঘু’ বা ‘সংখ্যাগরিষ্ঠ’ নয় উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, আমরা সবাই সমান অধিকারসম্পন্ন বাংলাদেশি নাগরিক। ‘সংখ্যালঘু’ শব্দটি ব্যবহার করে কোনো সম্প্রদায়কে আলাদা করে দেখানো বা অপদস্থ করা ঠিক নয়। এ দেশের প্রত্যেক নাগরিকের ভোটাধিকার সমান এবং কেউ কারও ‘ভোটব্যাংক’ নয়।
সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ইসলাম ধর্মে স্পষ্টভাবে বলা আছে– যার যার ধর্ম তার তার কাছে। সেই শিক্ষার ভিত্তিতেই বাংলাদেশে সবাই মিলেমিশে বসবাস করছে। মাঝেমধ্যে কিছু কুচক্রী মহল বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করলেও তা সম্মিলিতভাবে প্রতিহত করা হয়। এ সময় তিনি খ্রিষ্টান সম্প্রদায়ের শান্তিপূর্ণ ও সাবলীল জীবনযাপনের প্রশংসা করেন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় তাদের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন।
সীমানা পুনর্নির্ধারণের ফলে সেন্ট মেরি’স ক্যাথিড্রাল ও পার্শ্ববর্তী ধর্মীয় প্রতিষ্ঠানগুলো তার নির্বাচনী এলাকায় নতুন যুক্ত হয়েছে জানিয়ে মির্জা আব্বাস বলেন, ‘ভোটের সংখ্যা কম মনে করে কেউ যেন নিজেকে অবহেলিত মনে না করেন। একটি ভোটও অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা অন্যদের উৎসাহিত করতে পারে।’ তিনি হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টান–সব সম্প্রদায়ের মানুষের কাছে ধানের শীষে ভোট প্রার্থনা করেন।
মতবিনিময় সভা শেষে মির্জা আব্বাস কাকরাইল এলাকায় ব্যাপক গণসংযোগ চালান। আজ রাতে তার শান্তিনগর শেলটেক রহমান ভিলায় ফ্ল্যাট মালিকদের সঙ্গে আরও একটি মতবিনিময় সভা করার কথা রয়েছে। মতবিনিময় সভায় খ্রিষ্টান সম্প্রদায়ের স্থানীয় নেতারা ও বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও