• বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম
চার দিনে দেশে এলো ৬১৭৩ কোটি টাকার প্রবাসী আয় বিশ্ববাজারে সোনা-রুপা-তেলের দামে ধস দেশে সাড়ে পাঁচ লাখের বেশি আনসার-ভিডিপি মোতায়েন থাকবে : মহাপরিচালক তিন কমিশনারসহ কাস্টমসের ৩৮ কর্মকর্তাকে একযোগে বদলি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সোমবার ক্ষমতায় বসে নির্বাচন করছে জামায়াত-এনসিপি: মির্জা আব্বাস জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: বঙ্গভবনের কর্মকর্তা ছরওয়ারের জামিন নতুন সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর ১৭, ১৮ ফেব্রুয়ারির পরে যাবে না: প্রেস সচিব ভোটের জন্য গ্রামে গ্রামে ছুটছেন সবার ‘স্যার’ মির্জা ফখরুল জামায়াতের মতো মিথ্যাবাদী শক্তি দুনিয়ায় নেই: চরমোনাই পীর

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: বঙ্গভবনের কর্মকর্তা ছরওয়ারের জামিন

প্রভাত রিপোর্ট / ৩ বার
আপডেট : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬

প্রভাত রিপোর্ট: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগে রাজধানীর হাতিরঝিল থানায় সাইবার সুরক্ষা অধ্যাদেশের মামলায় গ্রেপ্তার বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ার আলমের জামিন মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জুনাইদের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে গত মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট ‘হ্যাকের’ অভিযোগে বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার ছরওয়ার আলমকে আটক করে পুলিশ। এরপর তাকে নেওয়া হয় ডিবি হেফাজতে।
পরে ছরওয়ার আলমকে আলমকে গ্রেপ্তার দেখানো হয়। ছরওয়ারের ব্যবহৃত মোবাইল ও ল্যাপটপ জব্দ করা হয়েছে এবং সেগুলোর ফরেনসিক পরীক্ষা করা হবে বলে জানান ডিএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম। এ ঘটনায় ছরওয়ার আলমের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ আছে বলেও জানান তিনি। বুধবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর মিন্টো রোড এলাকায় এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি।
গত ৩১ জানুয়ারি বিকেল ৪টা ৫৫ মিনিটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের অফিসিয়াল এক্স (টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগে গত বুধবার হাতিরঝিল থানায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫ এর ১৭/১৮/২৫/২৬/২৭ ধারায় একটি মামলা করেন দলটির জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি ২০২৬ এর সদস্য ও ক্যাম্পেইন ডিভিশনের সমন্বয়ক মো. সিরাজুল ইসলাম। মামলায় ছরওয়ারে আলমকে আসামি করা হয়। এছাড়া, মামলায় অজ্ঞাতনামা ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে।
মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ৩১ জানুয়ারি বিকেল ৪টা ৫৫ মিনিটে ছরওয়ারে আলমসহ অজ্ঞাতনামা ১৫ থেকে ২০ জন বিবাদী পরস্পর যোগসাজশে কম্পিউটার ডিজিটাল ডিভাইসে বেআইনি প্রবেশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের অফিসিয়াল এক্স (টুইটার) অ্যাকাউন্ট হ্যাক করে একটি অনাকাঙ্ক্ষিত পোস্ট করে; যা নারীর প্রতি বিদ্বেষ, অশ্লীলতা, জাতিগত সহিংসতা, ঘৃণা ও দাঙ্গা-হাঙ্গামা ছড়ায়। এরপর মামলার ও অন্যান্য সাক্ষীরা দ্রুত পদক্ষেপ গ্রহণ করে অল্প সময়ের মধ্যেই উক্ত এক্স (টুইটার) হ্যান্ডেলটির নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করতে সক্ষম হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও