• বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম
চার দিনে দেশে এলো ৬১৭৩ কোটি টাকার প্রবাসী আয় বিশ্ববাজারে সোনা-রুপা-তেলের দামে ধস দেশে সাড়ে পাঁচ লাখের বেশি আনসার-ভিডিপি মোতায়েন থাকবে : মহাপরিচালক তিন কমিশনারসহ কাস্টমসের ৩৮ কর্মকর্তাকে একযোগে বদলি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সোমবার ক্ষমতায় বসে নির্বাচন করছে জামায়াত-এনসিপি: মির্জা আব্বাস জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: বঙ্গভবনের কর্মকর্তা ছরওয়ারের জামিন নতুন সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর ১৭, ১৮ ফেব্রুয়ারির পরে যাবে না: প্রেস সচিব ভোটের জন্য গ্রামে গ্রামে ছুটছেন সবার ‘স্যার’ মির্জা ফখরুল জামায়াতের মতো মিথ্যাবাদী শক্তি দুনিয়ায় নেই: চরমোনাই পীর

তিন কমিশনারসহ কাস্টমসের ৩৮ কর্মকর্তাকে একযোগে বদলি

প্রভাত রিপোর্ট / ২ বার
আপডেট : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬

প্রভাত রিপোর্ট : কাস্টমসের কমিশনারসহ ৩৮ জন কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। এসব কর্মকর্তাকে ঢাকা থেকে দেশের বিভিন্ন কাস্টমস হাউসে এবং দেশের বিভিন্ন কাস্টমস হাউস থেকে ঢাকায় বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) পাঁচটি পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে বদলির নির্দেশনা জারি করে। এর মধ্যে একটি আদেশ ৩ ফেব্রুয়ারি এবং বাকি চারটি আদেশ ৫ ফেব্রুয়ারি প্রকাশিত হয়।
বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন তিনজন কমিশনার, চারজন যুগ্ম কমিশনার, পাঁচজন অতিরিক্ত কমিশনার, আটজন উপ-কমিশনার ও ১৮ জন সহকারী কমিশনার।
বদলি হওয়া তিন কমিশনার হলেন- আবুল বাশার মো. শফিকুর রহমান, মো. মাহাফুজুর রহমান (চলতি দায়িত্ব) ও মো. জাকিন হোসেন (চলতি দায়িত্ব)।
চার যুগ্ম কমিশনার হলেন- মো. আল আমিন, সুমন দাস, মাজেদুল হক ও মহিবুর রহমান ভুঞা। পাঁচ অতিরিক্ত কমিশনার হলেন- কামনাশীষ, মোহাম্মদ সেলিম শেখ, রাকিবুল হাসান, মিনহাজ উদ্দিন ও আব্দুল রশিদ মিয়া। আট উপকমিশনার হলেন- মোহাম্মদ সাইফুর রহমান, প্রভাত কুমার সিংহ, নুরুন নাহার লিলি, তানজিলা ইয়াসমিন, জোবায়দা খানম, রবীন্দ্র কুমার সিংহ, মো. মশউর রহমান ও আলী রেজা হায়দার। সহকারী কমিশনাররা হলেন- শুভ্র দেব মণ্ডল, অপূর্ব সাহা, আবদুস সাত্তার, ফয়ছাল আহম্মদ, মো. শওকত হোসেন, দীপু রাম রায়, সামিয়া নিশাত, মো. আইয়ুব, ফিরোজ হোসেন বিশ্বাস, আসিবুল হক, রেবেকা সুলতানা রীমা, আবু সালেহ আব্দুন নূর, মিনহাজ উদ্দিন আহমেদ সৌরভ, মো. শাহাদাত হোসেন, মো. আবদুল্লাহ, একেএম জামিউল আলম, আব্দুস সালাম ও মোস্তফা কামাল।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও