• বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম
বেলুচিস্তানে হামলা: চীন ও ট্রাম্পকে দেয়া পাকিস্তানের প্রতিশ্রুতি কি ঝুঁকিতে মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল যুক্তরাষ্ট্র ও ইরান আলোচনায় বসতে রাজি, তবে এজেন্ডা নিয়ে মতভেদ ইউক্রেন-রাশিয়া শান্তি আলোচনার প্রথম দিন ‘ফলপ্রসূ’ অ্যান্ড্রু ও ভার্জিনিয়ার আলোচিত সেই ছবি ‘আসল’ মাটির নিচের নতুন মিসাইল ঘাঁটি উন্মোচন ইরানের তুরস্ক-মিসর ও কাতার মিলে দিলো আলোচনার কাঠামো টানা দ্বিতীয় ম্যাচ বয়কট করলেন রোনালদো, ছাড়তে পারেন সৌদি ক্লাব! বাংলাদেশের পাশে দাঁড়িয়ে ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, বললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ভারত–ম্যাচ বয়কট: পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল

মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল

প্রভাত রিপোর্ট / ৪ বার
আপডেট : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬

প্রভাত ডেস্ক: ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর মুক্তির দাবিতে রাজধানী কারাকাসে হাজার হাজার মানুষ মিছিল করেছে। প্রাণঘাতী এক মার্কিন সামরিক অভিযানে ক্ষমতাচ্যুত হওয়ার এক মাস পূর্তিতে মঙ্গলবার মাদুরোর সমর্থকেরা রাজপথে নামে। কারাকাস থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
‘ভেনেজুয়েলার প্রয়োজন নিকোলাস’— এমন স্লোগানে মুখর ছিল মিছিলটি। এক মাস আগে নাটকীয়ভাবে ক্ষমতাচ্যুত করে মাদুরোকে নিউইয়র্কে মাদক মামলার বিচারের মুখোমুখি করা হয়।
এরপর থেকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রড্রিগজ কঠিন সমীকরণের মধ্যে রয়েছেন। একদিকে ওয়াশিংটনের সমর্থন ধরে রাখা, অন্যদিকে সরকারে থাকা মাদুরোপন্থী নেতা ও সাধারণ মানুষের সমর্থন বজায় রাখা— দুই চাপই সামলাতে হচ্ছে তাকে। এদিন মিছিলে অনেকেই অংশ নেয়। যাদের বড় একটি অংশ সরকারি কর্মচারী। তারা মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসের ছবি বহন করেন। যুক্তরাষ্ট্রের ওই অভিযানে ফ্লোরেসকেও আটক করা হয়।
সরকারের ডাকে আয়োজিত এই মিছিল কয়েকশ মিটারজুড়ে মিছিলের পাশাপাশি ট্রাকে উচ্চস্বরে গান বাজানো হয়।
অনেক বিক্ষোভকারী ‘চাভিস্তা’ আন্দোলনের লাল রঙের পোশাক পরে ভেনেজুয়েলার পতাকা হাতে নিয়ে মিছিল করে। ‘চাভিস্তা’ ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ প্রবর্তিত একটি বামপন্থি পপুলিস্ট মতাদর্শভিত্তিক রাজনৈতিক আন্দোলন, এই মতাদর্শের সমর্থকরা ‘চাভিস্তা’ নামে পরিচিত, যারা শ্যাভেজ ও পরবর্তীতে নিকোলাস মাদুরোর নীতি বাস্তবায়নে সক্রিয়। অপরদিকে মাদুরোর ক্ষমতাচ্যুতির পর ভেনেজুয়েলার বিরোধী দল নতুন নির্বাচনের দাবি জানিয়ে আসছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও