আজ
|| ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ || ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
হানিমুনের ছবি পোস্ট করে নস্টালজিক ফারুক আহমেদ
প্রকাশের তারিখঃ ৫ ফেব্রুয়ারি, ২০২৬
প্রভাত বিনোদন : অভিনয় জীবনের দীর্ঘ পথচলায় অসংখ্য চরিত্রে দর্শক মাতিয়েছেন ফারুক আহমেদ। তবে হুমায়ূন আহমেদের কালজয়ী নাটক ‘আজ রবিবার’-এর ‘মতি’ চরিত্রটি আজও দর্শকদের হৃদয়ে অমলিন।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ৩৩ বছর আগের এক স্মৃতি ভাগ করে নিয়ে নেটিজেনদের নস্টালজিক করে তুলেছেন এই গুণী অভিনেতা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ৩৩ বছর আগের ছবি পোস্ট করেছেন ফারুক আহমেদ।
ছবিটিতে তার সঙ্গে দেখা যাচ্ছে স্ত্রী নাসরিনকে। ক্যাপশনে অভিনেতা লিখেছেন, ‘আবার ৩৩ বছর আগের ছবি খুঁজে পেলাম। বিয়ের পর হানিমুন কক্সবাজারে।’স্মৃতির পাতায় ডুব দিয়ে ফারুক আহমেদ আরও লেখেন, ‘তখন কে জানতো আমি আর নাসরিন হুমায়ূন আহমেদের ‘আজ রবিবার’ নাটকে মতি আর ফুলি হবো? জীবন এত ছোট ক্যানে?’
উল্লেখ্য, ‘আজ রবিবার’ নাটকে ফারুক আহমেদ ‘মতি’ চরিত্রে এবং তার স্ত্রী নাসরিন ‘ফুলি’ চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন। পর্দার সেই রসায়ন যে বাস্তবের দম্পতি থেকে উঠে এসেছিল, তা আজও অনেকের কাছে বিস্ময়ের। জীবন আর সময়ের দ্রুত বয়ে যাওয়া নিয়ে ফারুক আহমেদের এই হাহাকার স্পর্শ করেছে তার ভক্ত-অনুরাগীদেরও।
Copyright © 2026 প্রভাত. All rights reserved.