• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
জ্বালানি সংকট ও লোডশেডিং, মব কালচার ত্রিমুখী চ্যালেঞ্জের মুখে সরকার হজে খরচ কমাতে বিমান ভাড়া হ্রাস : ধর্মমন্ত্রী বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে জ্বালানি তেলের মূল্য বাড়ানো হয়েছে : শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী শিগগিরই ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ ২৪ জেলায় বইছে তাপপ্রবাহ, গরমে হাঁসফাঁস জনজীবন মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘গুপ্ত’ ও চট্টগ্রামে সংঘর্ষ ইস্যুতে উত্তপ্ত সংসদ জনগণের কাছে যান, শহর ঘুরে দেখুন: সিটি প্রশাসকদের প্রতি প্রতিমন্ত্রী চীন বাংলাদেশের সবচেয়ে পুরনো ও বিশ্বস্ত বন্ধু: স্পিকার

নতুন করে মুক্তিযুদ্ধের ইতিহাস বয়ান করছে জামায়াত: সালাহউদ্দিন

প্রভাত রিপোর্ট / ৭২ বার
আপডেট : শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬

প্রভাত সংবাদদাতা, কক্সবাজার : বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘জামায়াতে ইসলামী নতুন করে দেশের মুক্তিযুদ্ধের ইতিহাস বয়ান করছে। স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। অথচ দলটির আমির এখন নতুন ঘোষক হিসেবে আরেক জনের নাম ঘোষণা করে বিভ্রান্তি ছড়াতে চান।’ তিনি আরও বলেন, ‘তারা ১৯৭১ সালে দেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল সেটাই সবারই জানা। সেজন্যই তারা বিভ্রান্তিকর ইতিহাস প্রচার করে নতুন প্রজন্মকে ঠকাতে চাচ্ছে।’ শুক্রবার বিকেলে কক্সবাজার শহরের মুক্তিযোদ্ধা মাঠে কক্সবাজার-৩ আসনে বিএনপি প্রার্থী লুৎফুর রহমান কাজলের সমর্থনে আয়োজিত জনসভায় এসব কথা বলেন তিনি।
কক্সবাজার-১ আসনে বিএনপির এই প্রার্থী বলেন, ‘‘এমন একটি দেশ গড়া আমাদের লক্ষ্য, যেখানে হিন্দু-মুসলমান, বৌদ্ধ-খ্রিষ্টান সবার একটিই পরিচয়, সেটা হলো ‘বাংলাদেশি’। ধর্ম কিংবা জাতিগত বিভাজনে বিএনপি কখনো বিশ্বাস করেনি, ভবিষ্যতেও করবে না। এটাই আমাদের অঙ্গীকার। কিন্তু জামায়াত ইসলাম নির্দিষ্ট পরিকল্পনার পরিবর্তে ভোটের বিনিময়ে জান্নাতের লোভ দেখাচ্ছে।’’ তিনি বলেন, ‘শুধু পুথিগত শিক্ষায় শিক্ষিত নয়, প্রত্যেক শিক্ষার্থীকে পছন্দের বিষয়ে কারিগরি শিক্ষায় দক্ষ করে গড়ে তোলা হবে। শিক্ষা অর্জনের পাশাপাশি স্বনির্ভর করে তোলাই আমাদের মূল পরিকল্পনা।’
কক্সবাজারকে বিশ্বের সেরা পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন সালাহউদ্দিন আহমদ। তিনি আরও বলেন, মাতারবাড়ি সমুদ্রবন্দর দেশের অন্যতম অর্থনৈতিক হাব হিসেবে গড়ে তোলা হবে।
কক্সবাজার-৩ আসনের প্রার্থী কাজলকে ‘পরীক্ষিত নেতা’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ‘কাজল বিজয়ী হলে কক্সবাজারে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করবেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচন খুবই গুরুত্ববহ। ধানের শীষে ভোট দিয়ে স্বনির্ভর বাংলাদেশ গঠনে সবাইকে অংশীদার হতে হবে।’
সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন এমপি প্রার্থী লুৎফুর রহমান কাজল, জেলা বিএনপি নেতা মমতাজুল ইসলাম, রাশেদ মোহাম্মদ আলী, রাশেদ আবেদীন সবুজ, সাইফুর রহমান নয়ন। এ সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও