আজ
|| ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ || ১৮ই শাবান, ১৪৪৭ হিজরি
ভিপি জিতুসহ একাধিক হল নেতা বিএনপি–ছাত্রদলে যোগদান
প্রকাশের তারিখঃ ৬ ফেব্রুয়ারি, ২০২৬
সুমাইয়া আক্তার, জাবি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও বিভিন্ন হল সংসদের নির্বাচিত প্রতিনিধিদের একটি বড় অংশ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর ছাত্র সংগঠন ছাত্রদলে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন।
শুক্রবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, জাকসুর সহ-সভাপতি (ভিপি) আবদুর রশিদ জিতু সরাসরি বিএনপিতে যোগদান করেছেন। একই সময় জাকসুর বিভিন্ন হল সংসদের একাধিক নেতা ছাত্রদলের সঙ্গে যুক্ত হন।
ছাত্রদলে যোগ দেয়া হল নেতাদের মধ্যে রয়েছেন— শহিদ সালাম বরকত হলের ভিপি মারুফ হাসান ও সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা এবং এ এফ এম কামালউদ্দিন হলের সহ-সাধারণ সম্পাদক রিপন মন্ডল। যদিও তারা অনুষ্ঠানে সরাসরি উপস্থিত ছিলেন না, তবে আনুষ্ঠানিকভাবে তাদের নাম ঘোষণা করা হয়।
এছাড়া নবাব সলিমুল্লাহ হলের ভিপি ইবনে শিহাব, আল বেরুনী হলের ভিপি রিফাত আহমেদ শাকিল, এ এফ এম কামালউদ্দিন হলের ভিপি জিএম এম রায়হান কবীর, রবীন্দ্রনাথ ঠাকুর হলের ভিপি অমিত বনিক, নওয়াব ফয়জুননেসা হলের ভিপি বুবলি আহমেদ, বেগম খালেদা জিয়া হলের ভিপি ফারহানা রহমান বিথি, মীর মোশাররফ হোসেন হলের সাধারণ সম্পাদক শাহরিয়া নাজিম রিয়াদ এবং শহীদ রফিক জব্বার হলের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ছাত্রদলে যোগ দিয়েছেন।
বিশ্ববিদ্যালয় রাজনীতিতে এই যোগদানকে জাকসু ও হল সংসদ রাজনীতির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
Copyright © 2026 প্রভাত. All rights reserved.