• বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
ঝুঁকিপূর্ন ভোটকেন্দ্র নিয়ে শংকায় হেভিওয়েট তিন প্রার্থী `ভয়কে পেছনে রেখে সাহসকে সামনে এনে ভোটকেন্দ্রে যান’ দ্রব্যমূল্যের ব্যর্থতার দায়িত্ব নেব না : ফরিদা আখতার ‘এমন কোনো ভুল করা যাবে না, যাতে ভোটের ফলাফল ক্ষতিগ্রস্ত হয়’ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে ফলাফল মেনে নেবে বিএনপি: মাহদী আমিন নিম্ন আদালত জুন-ডিসেম্বরে দুই দফায় বন্ধ থাকবে নির্বাচন খুবই উৎসবমুখর, ফ্রি-ফেয়ার এবং ক্রেডিবল হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা যুক্তরাষ্ট্রে রপ্তানিতে ৮৫-৮৬ শতাংশ পণ্যে শূন্য শুল্ক সুবিধা মিলবে : বাণিজ্য উপদেষ্টা এবার দুটি প্যাকেজের হজযাত্রীদের ৩ কোটি টাকা ফেরত দিতে পারবো: ধর্ম উপদেষ্টা অন্তর্ভুক্তি হওয়ার মাইন্ডসেট আ. লীগের মধ্যে নাই: আসিফ নজরুল
মার্কিন গোয়েন্দা সংস্থার নথির তথ্য

ইসরায়েলি গোয়েন্দা হিসেবে প্রশিক্ষণপ্রাপ্ত ছিলেন এপস্টেইন

প্রভাত রিপোর্ট / ১৬ বার
আপডেট : শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬

প্রভাত ডেস্ক: যৌন সন্ত্রাসী জেফরি এপস্টেইন দখলদার ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রশিক্ষণপ্রাপ্ত এজেন্ট ছিলেন বলে সূত্রের বরাতে এক নথিতে জানিয়েছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই। সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী ইহুদ বারাকের অধীনে তাকে প্রশিক্ষণ দেয় মোসাদ।
সংবাদমাধ্যম মিডেল ইস্ট আই শুক্রবার (৬ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে জানিয়েছে, এফবিআইয়ের ২০২০ সালের একটি নথিতে এপস্টেইনের মোসাদের এজেন্ট হওয়ার বিষয়টি উল্লেখ আছে। নথিটি এপস্টেইন ফাইলের সঙ্গে গত সপ্তাহে প্রকাশ করা হয়।
এফবিআই ওই নথিটিকে গোপনীয় মানবীয় সূত্র (সিএইচএস) প্রতিবেদন হিসেবে উল্লেখ করেছে। নথিতে ‘যুক্তরাষ্ট্রের নির্বাচনী প্রক্রিয়ার ওপর অনুপযুক্ত দেশীয় ও বিদেশি প্রভাব’ সম্পর্কে গোয়েন্দা তথ্য রয়েছে। তবে ওই সূত্রটি এগুলোর বাইরেও অন্য আরও কথা বলেছেন। যেগুলো এ নথিতে লিপিবদ্ধ করা হয়েছে।
এফবিআইয়ের প্রতিবেদনটিতে বলা হয়েছে, এপস্টেইন এবং হার্ভাড বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রফেসর এলান ডারসোউইজের মধ্যে হওয়া ফোনালাপে আঁড়ি পাতেন তাদের সূত্রটি। তাদের মধ্যে ফোনে কি কি কথা হতো সেগুলো তিনি মোসাদকে জানাতেন।
সূত্রটি এফবিআইকে বলেছেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী ইহুদ বারাকের বিভিন্ন আলাপচারিতা শোনার পর তিনি নিশ্চিত হন এপস্টেইন মূলত মোসাদের একজন গুপ্তচর।
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ওই প্রফেসরের ফোনে আঁড়ি পেতে সূত্রটি শুনতে পান তিনি এক মার্কিন অ্যাটর্নিকে বলেছেন, “এপস্টেইন যুক্তরাষ্ট্র ও মিত্র দেশ উভয়ের গোয়েন্দা।” এমনকি এই প্রফেসর নিজেও মোসাদের সুবিধাভোগী ছিলেন বলে জানিয়েছেন সূত্রটি।
হার্ভাডের প্রফেসর এলান ডারসোউইজ অত্যন্ত বিতর্কিত ব্যক্তি এবং দখলদার ইসরায়েলর প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দীর্ঘদিনের বন্ধু ও উপদেষ্টা। তিনি যুক্তরাষ্ট্রের বেশ কিছু হাই-প্রোফাইল মামলায় আসামীপক্ষের হয়ে কাজ করেছেন; যার মধ্যে এপস্টেইন, হার্ভে ওয়াইনস্টাইন এবং ডোনাল্ড ট্রাম্পের মামলাগুলো বিশেষভাবে উল্লেখযোগ্য। সূত্র: মিডেল ইস্ট আই


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও