• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম
জ্বালানি সংকট ও লোডশেডিং, মব কালচার ত্রিমুখী চ্যালেঞ্জের মুখে সরকার হজে খরচ কমাতে বিমান ভাড়া হ্রাস : ধর্মমন্ত্রী বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে জ্বালানি তেলের মূল্য বাড়ানো হয়েছে : শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী শিগগিরই ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ ২৪ জেলায় বইছে তাপপ্রবাহ, গরমে হাঁসফাঁস জনজীবন মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘গুপ্ত’ ও চট্টগ্রামে সংঘর্ষ ইস্যুতে উত্তপ্ত সংসদ জনগণের কাছে যান, শহর ঘুরে দেখুন: সিটি প্রশাসকদের প্রতি প্রতিমন্ত্রী চীন বাংলাদেশের সবচেয়ে পুরনো ও বিশ্বস্ত বন্ধু: স্পিকার
কক্সবাজারে সালাহউদ্দিন আহমদ

তারুণ্যের ভাবনাকে আমরা ধারণ করি, মেধানির্ভর বাংলাদেশ গড়ব

প্রভাত রিপোর্ট / ৬৯ বার
আপডেট : শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬

প্রভাত সংবাদদাতা,কক্সবাজার: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, তারুণ্যের ভাবনাকে আমরা ধারণ করি, বাংলাদেশকে আমরা মেধানির্ভর, জ্ঞাননির্ভর, প্রযুক্তি নির্ভর হিসেবে গড়ে তুলব। সে লক্ষ্যে বিএনপি বহু পরিকল্পনা হাতে নিয়েছে। আমি আশাবাদী, আগামী ১২ তারিখ সারা দেশে ধানের শীষের সব প্রার্থীকে জয়যুক্ত করে মানুষ একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তুলতে সহায়তা করবে। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজারের চকরিয়ার সুরাজপুরে নির্বাচনী পথসভায় বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।
চকরিয়া ও পেকুয়া নিয়ে গঠিত কক্সবাজার-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমদ আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গৌরবময় উত্তরাধিকার আমরা। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গণতান্ত্রিক সংগ্রামের উত্তরাধিকার আমরা। যিনি এদেশের মানুষের অধিকার আদায়ে সংগ্রাম করতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিয়েছেন; এই দল বাংলাদেশকে ধারণ করে, এদেশের মানুষকে ধারণ করে।
নির্বাচনী পথসভায় পৌঁছালে সুরাজপুরের হাজারো স্থানীয় বাসিন্দা সালাহউদ্দিন আহমদকে স্বাগত জানান। সভাস্থল লোকে লোকারণ্য হয়ে ওঠে। বিএনপি ও সহযোগী সংগঠনের উপজেলা-ইউনিয়ন পর্যায়ের নেতারাসহ ধানের শীষের অসংখ্য কর্মী-সমর্থক এসময় উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও