• বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
ঝুঁকিপূর্ন ভোটকেন্দ্র নিয়ে শংকায় হেভিওয়েট তিন প্রার্থী `ভয়কে পেছনে রেখে সাহসকে সামনে এনে ভোটকেন্দ্রে যান’ দ্রব্যমূল্যের ব্যর্থতার দায়িত্ব নেব না : ফরিদা আখতার ‘এমন কোনো ভুল করা যাবে না, যাতে ভোটের ফলাফল ক্ষতিগ্রস্ত হয়’ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে ফলাফল মেনে নেবে বিএনপি: মাহদী আমিন নিম্ন আদালত জুন-ডিসেম্বরে দুই দফায় বন্ধ থাকবে নির্বাচন খুবই উৎসবমুখর, ফ্রি-ফেয়ার এবং ক্রেডিবল হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা যুক্তরাষ্ট্রে রপ্তানিতে ৮৫-৮৬ শতাংশ পণ্যে শূন্য শুল্ক সুবিধা মিলবে : বাণিজ্য উপদেষ্টা এবার দুটি প্যাকেজের হজযাত্রীদের ৩ কোটি টাকা ফেরত দিতে পারবো: ধর্ম উপদেষ্টা অন্তর্ভুক্তি হওয়ার মাইন্ডসেট আ. লীগের মধ্যে নাই: আসিফ নজরুল

নারায়ণগঞ্জ শহরের বিউটি পার্লার থেকে নারীর লাশ উদ্ধার, স্বামী আটক

প্রভাত রিপোর্ট / ১৩ বার
আপডেট : শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬

প্রভাত সংবাদদাতা, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ শহরের একটি বিউটি পার্লার থেকে কামরুন নাহার ইতি (২৭) নামে এক নারী উদ্যোক্তার লাশ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় ওই নারীর স্বামী আনোয়ার হোসেন সেন্টুকে (৪৫) আটক করা হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকালে আমলাপাড়া এলাকার পরী বিউটি পার্লার অ্যান্ড ট্রেনিং সেন্টারের ভেতর থেকে তার লাশ উদ্ধার করা হয়। আটক আনোয়ার হোসেন সেন্টু শহরের মাসদাইর এলাকার ইলিয়াস সরদারের ছেলে। তিনি তার স্ত্রীকে ইতিকে নিয়ে মাসদাইর এলাকায় বসবাস করতেন। তাদের সংসারে ১২ বছরের একটি ছেলে সন্তান রয়েছে। নিহত ইতি পেশায় উদ্যোক্তা ও বিউটি পার্লারের মালিক।
পুলিশ সূত্রে জানা গেছে, বিকালে পার্লারের ভেতর থেকে দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশের গিয়ে দরজা ভেঙে শৌচাগার থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
নিহত কামরুন নাহার ইতির বোন লাকী বলেন, গত ২৭ জানুয়ারি থেকে ইতি নিখোঁজ ছিল। শুক্রবার বিকালে পার্লারটি থেকে দুর্গন্ধ বের হতে থাকলে বাড়ির মালিক পুলিশ ও আমাদের খবর দেয়। পরে আমরা পুলিশ নিয়ে সেখানে দরজার তালা ভেঙে টয়লেটের ভেতরে ইতির লাশ দেখতে পাই। তিনি আরও বলেন, ইতির স্বামী আনোয়ার হোসেন সেন্টু নেশাগ্রস্ত ছিলেন। কয়েকদিন পরপরই ইতিকে অনেক মারধর করতো। কিছুদিন আগেও তাকে মারধর করে হাত ভেঙে দিয়েছিল। মারধর খেয়েও আমার বোন সংসার ছেড়ে যায়নি। কিন্তু শেষ পর্যন্ত আর তার সংসার করা হলো না। আমি এই হত্যাকাণ্ডের বিচার চাই।
সদর মডেল থানার ওসি মোহাম্মদ আব্দুল হালিম বলেন, নিহতের শরীরে কিছু আঘাতের চিহ্ন রয়েছে। নিহত নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে নিহতের স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, ওই নারী গত ২৭ জানুয়ারি থেকে নিখোঁজ ছিলেন। এ বিষয়ে তার ভাই আলিফ ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরিও করেছিলেন। এ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও