• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
জ্বালানি সংকট ও লোডশেডিং, মব কালচার ত্রিমুখী চ্যালেঞ্জের মুখে সরকার হজে খরচ কমাতে বিমান ভাড়া হ্রাস : ধর্মমন্ত্রী বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে জ্বালানি তেলের মূল্য বাড়ানো হয়েছে : শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী শিগগিরই ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ ২৪ জেলায় বইছে তাপপ্রবাহ, গরমে হাঁসফাঁস জনজীবন মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘গুপ্ত’ ও চট্টগ্রামে সংঘর্ষ ইস্যুতে উত্তপ্ত সংসদ জনগণের কাছে যান, শহর ঘুরে দেখুন: সিটি প্রশাসকদের প্রতি প্রতিমন্ত্রী চীন বাংলাদেশের সবচেয়ে পুরনো ও বিশ্বস্ত বন্ধু: স্পিকার

দুই দিন বিরতির পর আজ থেকে চট্টগ্রাম বন্দরে চলছে অনির্দিষ্টকালের ধর্মঘট

প্রভাত রিপোর্ট / ৫০ বার
আপডেট : রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬

প্রভাত সংবাদদাতা, চট্টগ্রাম: দুই দিন বিরতির পর চট্টগ্রাম বন্দরে আবারও চলছে শ্রমিক-কর্মচারীদের অনির্দিষ্টকালের ধর্মঘট। বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদসহ চার দফা দাবিতে এ কর্মসূচি পালন করা হচ্ছে।
বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের ডাকে বৃহস্পতিবার পর্যন্ত ছয় দিন কর্মবিরতি পালন করা হয়। দুই দিন বিরতির পর আজ রবিবার সকাল ৮টা থেকে চট্টগ্রাম বন্দরে আবারও শুরু হয়েছে এ অনির্দিষ্টকালের ধর্মঘট।
এ ধর্মঘটের কারণে বিভিন্ন জেটি, টার্মিনাল, কনটেইনার ডিপো, বহির্নোঙরসহ বম্দরের সব স্থানে কাজ বন্ধ রয়েছে। সকাল থেকে বন্দরের বিভিন্ন গেটের সামনে মোতায়েন করা হয়েছে বাড়তি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য।শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চার দফা দাবিতে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক ও বন্দর জাতীয়তাবাদী শ্রমিকদলের নেতা মো. হুমায়ুন কবীর অনির্দিষ্টকালের এ ধর্মঘট পালনের ঘোষণা দেওয়া দেন।
এনসিটির ইজারা ডিপি ওর্য়াল্ড’কে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ এর আগে ৩১ জানুয়ারি থেকে শুরু করা শ্রমিক-কর্মচারীদের কর্মবিরতি ৫ ফেব্রুয়ারি বিকাল পর্যন্ত পালন করে। এ কর্মবিরতির কারণে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হয় বন্দর কর্তৃপক্ষকে।
আন্দোলনে জড়িত ১৫ শ্রমিক-কর্মচারীকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়ার পাশাপাশি তাদের স্থাবর-অস্থাবর সম্পদ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেছে বন্দর কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও