• বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
ঝুঁকিপূর্ন ভোটকেন্দ্র নিয়ে শংকায় হেভিওয়েট তিন প্রার্থী `ভয়কে পেছনে রেখে সাহসকে সামনে এনে ভোটকেন্দ্রে যান’ দ্রব্যমূল্যের ব্যর্থতার দায়িত্ব নেব না : ফরিদা আখতার ‘এমন কোনো ভুল করা যাবে না, যাতে ভোটের ফলাফল ক্ষতিগ্রস্ত হয়’ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে ফলাফল মেনে নেবে বিএনপি: মাহদী আমিন নিম্ন আদালত জুন-ডিসেম্বরে দুই দফায় বন্ধ থাকবে নির্বাচন খুবই উৎসবমুখর, ফ্রি-ফেয়ার এবং ক্রেডিবল হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা যুক্তরাষ্ট্রে রপ্তানিতে ৮৫-৮৬ শতাংশ পণ্যে শূন্য শুল্ক সুবিধা মিলবে : বাণিজ্য উপদেষ্টা এবার দুটি প্যাকেজের হজযাত্রীদের ৩ কোটি টাকা ফেরত দিতে পারবো: ধর্ম উপদেষ্টা অন্তর্ভুক্তি হওয়ার মাইন্ডসেট আ. লীগের মধ্যে নাই: আসিফ নজরুল

মাদ্রাসা এমপিওভুক্তির আবেদন স্থগিত

প্রভাত রিপোর্ট / ১১ বার
আপডেট : রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬

প্রভাত রিপোর্ট: বেসরকারি কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য নির্ধারিত অনলাইন আবেদন কার্যক্রম আপাতত স্থগিত করা হয়েছে। সফটওয়্যার নির্ভুলভাবে প্রস্তুতের কাজ এখনো সম্পন্ন না হওয়ায় নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন গ্রহণ করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ। রবিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান জনবল কাঠামো ও এমপিও নীতিমালা, ২০২৬ (ভোকেশনাল, ব্যবসায় ব্যবস্থাপনা টেকনোলজি- বিএমটি ও ডিপ্লোমা) এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা, ২০২৬-এর আলোকে ২০২৫-২৬ অর্থবছরে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার উদ্যোগ নেয়া হয়। সেই লক্ষ্যে গত ২ ফেব্রুয়ারি প্রকাশিত গণবিজ্ঞপ্তির আলোকে ৮ ফেব্রুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণের সময়সীমা নির্ধারণ করা হয়েছিল। তবে, আবেদন গ্রহণের জন্য প্রয়োজনীয় সফটওয়্যার প্রস্তুত না হওয়ায় ওই সময়ে অনলাইনে আবেদন নেওয়া যাচ্ছে না। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সফটওয়্যার প্রস্তুতির কাজ শেষ হলে শিগগিরই নতুন বিজ্ঞপ্তির মাধ্যমে অনলাইনে আবেদন গ্রহণের পরবর্তী তারিখ জানানো হবে। বিজ্ঞপ্তির অনুলিপি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি শিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ব্যানবেইসসহ সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও জেলা শিক্ষা কর্মকর্তাদের কাছেও পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও