• বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
ঝুঁকিপূর্ন ভোটকেন্দ্র নিয়ে শংকায় হেভিওয়েট তিন প্রার্থী `ভয়কে পেছনে রেখে সাহসকে সামনে এনে ভোটকেন্দ্রে যান’ দ্রব্যমূল্যের ব্যর্থতার দায়িত্ব নেব না : ফরিদা আখতার ‘এমন কোনো ভুল করা যাবে না, যাতে ভোটের ফলাফল ক্ষতিগ্রস্ত হয়’ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে ফলাফল মেনে নেবে বিএনপি: মাহদী আমিন নিম্ন আদালত জুন-ডিসেম্বরে দুই দফায় বন্ধ থাকবে নির্বাচন খুবই উৎসবমুখর, ফ্রি-ফেয়ার এবং ক্রেডিবল হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা যুক্তরাষ্ট্রে রপ্তানিতে ৮৫-৮৬ শতাংশ পণ্যে শূন্য শুল্ক সুবিধা মিলবে : বাণিজ্য উপদেষ্টা এবার দুটি প্যাকেজের হজযাত্রীদের ৩ কোটি টাকা ফেরত দিতে পারবো: ধর্ম উপদেষ্টা অন্তর্ভুক্তি হওয়ার মাইন্ডসেট আ. লীগের মধ্যে নাই: আসিফ নজরুল

এখনই রাজনীতিতে নামার কোনো পরিকল্পনা নেই : অরিজিৎ সিং

প্রভাত রিপোর্ট / ৫ বার
আপডেট : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬

প্রভাত বিনোদন : ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিংকে নিয়ে বেশ কিছুদিন ধরে রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে চলছে নানা গুঞ্জন। এমনকি ২০২৬ সালের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে একটি দলের হয়ে দাঁড়াবেন বলেও দাবি করা হচ্ছিল। অবশেষে এসব জল্পনা নিয়ে মুখ খুলেছেন এই গায়ক। সম্প্রতি অরিজিৎ সিং আবহ সংগীত থেকে অবসরের ঘোষণা দেয়ার পর থেকেই তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নানা আলোচনা শুরু হয়।
ভারতের একটি প্রভাবশালী সংবাদমাধ্যম দাবি করে, অরিজিৎ সিং সক্রিয় রাজনীতিতে নামছেন। আবার, নিজের রাজনৈতিক দল গঠনের প্রস্তুতি নিচ্ছেন বলেও খবর রটে। পরবর্তীতে এই আলোচনার মোড় ঘোরে বিজেপিতে যোগদানের সম্ভাবনার দিকে। আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই গুঞ্জন বিনোদন দুনিয়া ছাপিয়ে রাজনৈতিক মহলেও শোরগোল ফেলে দেয়।
এ প্রসঙ্গে দীর্ঘদিন নীরব থাকার পর সামাজিক মাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) ভক্তদের প্রশ্নের জবাবে নিজের অবস্থান পরিষ্কার করেন অরিজিৎ। এক ভক্ত সরাসরি তার রাজনীতিতে যোগদানের বিষয়ে জানতে চাইলে মন্তব্যঘরে তিনি লেখেন, মানুষের কাজই হলো খবর তৈরি করা। লোক যা ইচ্ছা তাই বলে যাচ্ছে।
যদিও অরিজিতের এই মন্তব্যের মাধ্যমে স্পষ্ট, এখনই রাজনীতিতে নামার কোনো পরিকল্পনা তার নেই। যদিও তার এক্স হ্যান্ডেলটি এখনো ‘ভেরিফায়েড’ বা নীল টিকযুক্ত নয়, তবে তার এই উত্তরটি এরই মধ্যে নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও