আজ
|| ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ || ২২শে শাবান, ১৪৪৭ হিজরি
ঝুঁকিপূর্ন ভোটকেন্দ্র নিয়ে শংকায় হেভিওয়েট তিন প্রার্থী
প্রকাশের তারিখঃ ১০ ফেব্রুয়ারি, ২০২৬
হাবিবুর রহমান , ডেমরা : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে ঢাকা-৫ আসনে ঝুঁকিপূর্ন ভোটকেন্দ্র নিয়ে শংকা বাড়ছে বলে অভিযোগ বিএনপি, জামায়াতে ইসলামী ও হাতপাখার প্রার্থীর। তাদের দাবি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে কেন্দ্রগুলোতে ঘটবে অবৈধ দখল ও ভোট বিপর্যয় যা মেনে নেওয়া যাবেনা।
বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী সারাদেশে ৪২ হাজার ৭৬৯ টি কেন্দ্রের মধ্যে ১৭ হাজার ৫৫৬ টিকে ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করা হয়েছে, যা মোট কন্দ্রের প্রায় ৪৯ শতাংশ। এর মধ্যে রাজধানীর ঢাকায় প্রায় ২ হাজার ১৩৯ কেন্দ্রের মধ্যে ৬৯৭ টি কেন্দ্র যা প্রায় ৩৩ শতাংশ অতি ঝুঁকিপূর্ণ। তবে ৮৫ শতাংশের বেশি কেন্দ্রে কোন না কোনো ধরনের ঝুকির মধ্যে রয়েছে। তার ধারাবাহিকতা অনুযায়ী সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঢাকা ৫ আসনে মোট ভোট কেন্দ্রের সংখ্যা১৫০ টি। তার মধ্যে ঝুকিপূর্ন কেন্দ্রের সংখ্যা রয়েছে ১১ টি। কেন্দ্রগুলো হলো- শামসুল হক খান স্কুল এন্ড কলেজ, মাতুয়াইল আদর্শ স্কুল, কোনাপাড়া মান্নান স্কুল এন্ড কলেজ, এম.এ ছাত্তার উচ্চ বিদ্যালয় , নিউ মিশন স্কুল (তুষারধারা), বাওয়ানী স্কুল এন্ড কলেজ, ধীৎপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মেন্দিপুর ইসলামিয়া মাদ্রাসা, সুন্না টেংরা সালেহিয়া দাখিল মাদ্রাসা, পাইটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দারুন্নাজাত সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসা।
এদিকে জামায়াতে ইসলামী (দাঁড়িপাল্লা) প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন অভিযোগ করে বলেন, সবুজ বিদ্যাপিট স্কুল, যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল, মাতুয়াইল আদর্শ উচ্চ বিদ্যালয়, আব্দুল মান্নান স্কুল এন্ড কলেজ, রওশনারা স্কুল এন্ড কলেজ (সানার পাড়), আর কে চৌধুরি ডিগ্রি কলজে, বাওয়ানী উচ্চ বিধ্যালয় (কামারগোপ), ধীৎপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, নিউ মিশন স্কুল (তুষারধারা) কেন্দ্রগুলো খুবই ঝুঁকিপূর্ণ। এক্ষেত্রে অধিকাংশ অন্যান্য কেন্দ্রগুলো ঝুঁকির মধ্যে রয়েছে। আমি প্রশাসনের পূর্ণ সহযোগিতা কামনা করছি।
হাত পাখা প্রতীকের প্রার্থী মোঃ ইব্রাহিম অভিযোগ করে বলেন, মান্নান হাই স্কুল এন্ড কলেজ, শামসুল হক খান স্কুল এন্ড কলেজ, এম এ সাত্তার উচ্চ বিদ্যালয়, দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা, আউটফল তেলেগু কমিউনিটি স্কুল, ব্রাহ্মণ ছিলেন সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ইউসেপ সিটি পল্লী সিটি কর্পোরেশন স্কুল এ ৭ কি কেন্দ্র তার জন্য খুবই ঝুঁকিপূর্ণ। এছাড়াও অন্যান্য অধিকাংশ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ। তবে এক্ষেত্রে প্রশাসনের নজরদারি যথেষ্ট থাকলেও ওই সাতটি কেন্দ্র এখনো ঝুঁকির মধ্যে রয়ে গেছে।
ধানের শীষের প্রার্থী নবীউল্লাহ নবী ও অভিযোগ করে বলেন, বর্তমানে আমার বিরুদ্ধে যে ষড়যন্ত্র করা হচ্ছে তাতে মনে হচ্ছে ঢাকা পাঁচ আসন পুরোটাই আমার জন্য ঝুঁকিপূর্ণ। এক্ষেত্রে শহীদ জিয়া বালিকা উচ্চ বিদ্যালয়, সবুজ বিদ্যাপীঠ, ইউসেপ সিটি পল্লী সিটি কর্পোরেশন স্কুল, আউটফল তেলেগু স্কুল, যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল এন্ড কলেজ ও যাত্রাবাড়ি সরকারি প্রাথমিক উচ্চ বিদ্যালয় সহ মোট ২৫টি কেন্দ্র বিএনপির জন্য ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা ছিল আমাদের সকলের। অথচ বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী মনে হচ্ছে কেন্দ্রগুলি খুবই ঝুঁকিপূর্ণ। আমি প্রশাসনের পূর্ণ সহযোগিতা কামনা করছি।
এ বিষয়ে ডেমরা থানার ওসি তাইফুর রহমান মির্জা বলেন, ঝুঁকিপূর্ণ কেন্দ্র গুলোর বিষয়ে পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে।
ইতিমধ্যে ঢাকা ৫ আসন সহ রাজধানীর ডেমরায় মঙ্গলবার সকাল থেকেই সেনাবাহিনী, র্যাব, পুলিশ, বিজিবি ও আনসার ব্যাটালিয়ন সদস্যদের টহল লক্ষ্য করা গেছে। এক্ষেত্রে এলাকার গুরুত্বপূর্ণ সড়ক ও অভ্যন্তরীণ সড়কসহ ভোট কেন্দ্রগুলোতে তারা মহড়া দিয়েছেন। এরই মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর টহল ও মহড়া দেখে এলাকাবাসীর মধ্যে নির্বাচন নিয়ে একটা প্রস্তুতি লক্ষ্য করা গেছে। তিনি আরো বলেন, ডেমরা থানায় এলাকার প্রতিটি অলিগলি ও ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র সহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে ইতিমধ্যে থানা পুলিশের টহল দেওয়া হয়েছে। কার্যত আইনশৃঙ্খলা রক্ষাকাহিনী বাহিনীর সকলেই সতর্ক অবস্থায় রয়েছেন। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আমরা উপহার দিতে চাই ডেমরা থানায এলাকা থেকে।
Copyright © 2026 প্রভাত. All rights reserved.