• মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম
ঝুঁকিপূর্ন ভোটকেন্দ্র নিয়ে শংকায় হেভিওয়েট তিন প্রার্থী `ভয়কে পেছনে রেখে সাহসকে সামনে এনে ভোটকেন্দ্রে যান’ দ্রব্যমূল্যের ব্যর্থতার দায়িত্ব নেব না : ফরিদা আখতার ‘এমন কোনো ভুল করা যাবে না, যাতে ভোটের ফলাফল ক্ষতিগ্রস্ত হয়’ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে ফলাফল মেনে নেবে বিএনপি: মাহদী আমিন নিম্ন আদালত জুন-ডিসেম্বরে দুই দফায় বন্ধ থাকবে নির্বাচন খুবই উৎসবমুখর, ফ্রি-ফেয়ার এবং ক্রেডিবল হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা যুক্তরাষ্ট্রে রপ্তানিতে ৮৫-৮৬ শতাংশ পণ্যে শূন্য শুল্ক সুবিধা মিলবে : বাণিজ্য উপদেষ্টা এবার দুটি প্যাকেজের হজযাত্রীদের ৩ কোটি টাকা ফেরত দিতে পারবো: ধর্ম উপদেষ্টা অন্তর্ভুক্তি হওয়ার মাইন্ডসেট আ. লীগের মধ্যে নাই: আসিফ নজরুল

দ্রব্যমূল্যের ব্যর্থতার দায়িত্ব নেব না : ফরিদা আখতার

প্রভাত রিপোর্ট / ৩ বার
আপডেট : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬

প্রভাত রিপোর্ট: দ্রব্যমূল্যের ব্যর্থতার দায়িত্ব নেবেন না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেছেন, আমরা মোটেও ব্যর্থতা নিয়ে বিদায় নিচ্ছি না। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নেওয়া কার্যক্রম ও অর্জন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
বাজারে সব জিনিসের দামে ঊর্ধ্বগতি, নিয়ন্ত্রণের বাইরে সব পণ্য, সরকার হিসেবে সার্থক হয়েছেন নাকি ব্যর্থতার পরিচয় দিয়ে বিদায় নিচ্ছেন? এমন প্রশ্নের জবাবে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, ব্যর্থতার দায় নিয়ে বিদায় নিচ্ছি না। মোটেও ব্যর্থতা নিয়ে বিদায় নিচ্ছি না। আমরা মনে করি মাছের দাম বেশি বা আসলে আমাদের কাজ কিন্তু দামের পর্যায়ে না। তিনি বলেন, আমাদের কাজ হলো উৎপাদন আহরণ এটাকে নিশ্চিত করা, এটাকে নিরাপদ করা। বাজারে দামের ব্যাপারটা সত্যি কথা যদি বলেন, আমাদের ম্যান্ডেটের মধ্যে পড়ে না। তিনি আরও বলেন, আরো অনেক এক্সটার্নাল ফ্যাক্টরস আছে যেগুলোর কারণে দাম বাড়ে। ফলে ওই দামের ব্যর্থতার দায়িত্ব আমি নেব না। দুই নম্বর হলো যে গরুর মাংসের দামের কথা ওটা কিন্তু উৎপাদনের ব্যাপার আছে। আমরা চেয়েছি যে আমাদের দেশে যা উৎপাদন সেটা দিয়ে আমরা চালাই।
উপদেষ্টা বলেন, এখনও খামারিদের ৭০ শতাংশ দাম বাড়ে খাদ্যের জন্য। আমরা সেখানে কাজ করছি, কস্ট অব প্রোডাকশন যদি আমরা কমাতে পারি। তবে এই ১৫ মাস বা ১৬ মাস দিয়ে যদি আপনি বড় ধরনের সমস্যার সমাধান চান নিশ্চয় হবে না। আমাদের কাজ উৎপাদন নিরাপদ করা যেটা আমরা করতে পেরেছি। কিন্তু আমরা কোন দিকে এগোচ্ছি সেটা যদি দেখেন আমি বলব আমরা সফল হয়েছি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও