আজ
|| ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ || ২২শে শাবান, ১৪৪৭ হিজরি
কঠিন সময়ে রাজপালের পাশে দাঁড়ালেন সোনু সুদ
প্রকাশের তারিখঃ ১১ ফেব্রুয়ারি, ২০২৬
প্রভাত বিনোদন: বলিউডের জনপ্রিয় কৌতুকাভিনেতা রাজপাল যাদব বর্তমানে এক কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। ঋণখেলাপির দায়ে দিল্লি হাইকোর্টের নির্দেশে ইতিবাচক সাড়া দিয়ে তিহাড় জেল কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করেছেন তিনি। তবে এই দুর্দিনে ইন্ডাস্ট্রির সহকর্মীদের যখন খুব একটা দেখা মিলছে না, ঠিক তখনই রাজপাল যাদবের পাশে এসে দাঁড়ালেন অভিনেতা সোনু সুদ। এম.এস মুরলি প্রজেক্টস প্রাইভেট লিমিটেডের দায়ের করা একটি অভিযোগ থেকে। অভিযোগ অনুযায়ী, অভিনেতা ও তার স্ত্রী সংস্থাটি থেকে বড় অঙ্কের ঋণ নিয়েছিলেন, যা পরিশোধ করতে ব্যর্থ হন তারা। জানা গেছে, ঋণের পরিমাণ ছিল প্রায় ৯ কোটি টাকা। ২০১৮ সালে দিল্লির একটি ম্যাজিস্ট্রেট আদালত চেক বাউন্স মামলায় তাদের দোষী সাব্যস্ত করে।
সম্প্রতি রাজপাল টাকা পরিশোধের জন্য অতিরিক্ত সময় চাইলেও দিল্লি হাইকোর্ট তা সরাসরি প্রত্যাখ্যান করে। ২ ফেব্রুয়ারি বিকেল ৪টের মধ্যে তাকে আত্মসমর্পণের নির্দেশ দেয়া হয়। এর আগে বারবার সময় পেলেও প্রতিশ্রুতি রক্ষা করতে না পারায় আদালত এবার আর কোনো শিথিলতা দেখায়নি। তবে আত্মসমর্পণের পর টাকা দেয়ার আর কোনো বিকল্প পথ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
বিপদের দিনে সহকর্মীর পাশে দাঁড়িয়ে সোনু সুদ সামাজিক মাধ্যমে একটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, ‘আমাদের দেশের অন্যতম শক্তিশালী অভিনেতা হলেন রাজপাল। দীর্ঘ সময় ধরে তিনি আমাদের অসাধারণ সব কাজ উপহার দিয়েছেন। কিন্তু মাঝে মাঝে সময় এতটাই বিরূপ হয় যে সবকিছু ওলট-পালট করে দেয়।’
সোনু সুদ আরও জানান, তার আসন্ন ছবিতে রাজপাল যাদব অভিনয় করবেন। তিনি বলেন, ‘আমার মনে হয় এটাই সঠিক সময় যখন পরিচালক, প্রযোজক ও অভিনেতাদের এক হওয়া উচিত। আমাদের কেউ সমস্যায় পড়লে তাকে এটা বোঝানো দরকার যে তিনি একা নন। তবেই আমরা বিশ্বকে দেখাতে পারব যে এই ইন্ডাস্ট্রিতে পেশাদারিত্বের ঊর্ধ্বে আরও কিছু (মানবিকতা) রয়েছে।’
Copyright © 2026 প্রভাত. All rights reserved.