• বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম
সৈয়দপুর বিমানবন্দরে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির ‘অর্ধকোটি’ টাকাসহ আটক ৫ লক্ষাধিক নথিবিহীন অভিবাসীকে বৈধতা দিচ্ছে স্পেন, তালিকায় বাংলাদেশিরাও কাতারে মোবাইল মিসাইল লাঞ্চার মোতায়েন করল যুক্তরাষ্ট্র গাজায় ৮ হাজার সেনা মোতায়েন করছে ইন্দোনেশিয়া কানাডায় স্কুলে গোলাগুলিতে নিহত ১০ ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে ট্রাম্পকে চাপ দেবেন নেতানিয়াহু মানুষ ছাড়া প্রথম অন্য প্রাণীর মধ্যে পাওয়া গেল কল্পনার সক্ষমতা বিক্ষোভের পর ইরানে একের পর এক বন্ধ হচ্ছে বেসরকারি ব্যবসাপ্রতিষ্ঠান ঢাকার পানিদূষণ কমাতে ৩৭ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক বাংলাদেশে তৈরি হবে টিভিএস মোটরসাইকেল

কোরিয়ার বক্স অফিসে ঝড় তুলেছে ‘দ্য কিং’স ওয়ার্ডেন’ সিনেমা

প্রভাত রিপোর্ট / ২ বার
আপডেট : বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬

প্রভাত বিনোদন: কোরিয়ার বক্স অফিসে মুক্তি পাওয়ার প্রথম সপ্তাহান্তে বক্স অফিসে ঝড় তুলেছে ‘দ্য কিং’স ওয়ার্ডেন’ সিনেমা। ঐতিহাসিক গল্পের চলচ্চিত্রটি দর্শকদের মন জয় করেছে। কোরীয় ফিল্ম কাউন্সিল পরিচালিত বক্স অফিস ট্র্যাকিং সিস্টেম থেকে পাওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার থেকে রবিবার পর্যন্ত এই চলচ্চিত্র ৭৬১,৮৩২ জন দর্শক উপভোগ করেছেন। এতে আয় হয়েছে ৪.৯ মিলিয়ন মার্কিন ডলার। এটি ছবির মোট আয়ের ৫৮.১ শতাংশ।
চলচ্চিত্রটির পরিচালক জাং হ্যাং-জুন। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ইউ হ্যেই-জিন, পার্ক জি-হুন ও ইউ জি-তায়ে। এটি ১৪৫৭ সালে জোসন রাজবংশের সময়কালকে কেন্দ্র করে নির্মিত।
গল্পে দেখা যায়, গ্রাম প্রধান ইয়ম হুং-ডো (ইউ হ্যেই-জিন) প্রকাশ্যে পরাজিত কিশোর রাজা ডানজং (পার্ক জি-হুন) কে তার দূরবর্তী পাহাড়ি গ্রামে স্বাগত জানান। কিন্তু এর সঙ্গে সঙ্গে তিনি রাজনৈতিক অশান্তি ও বিপদের মুখোমুখি হন।
৪ ফেব্রুয়ারি মুক্তির পর, চলচ্চিত্রটি মোট ১ মিলিয়নেরও বেশি দর্শক দেখেছেন। যার ফলে আয় হয়েছে ৬.৪ মিলিয়ন ডলার।
এরপর বক্স অফিসে দ্বিতীয় স্থানে অবস্থান করছে সংগীত নাট্য ‘কয়্যার অফ গড’। ‘ওয়ান্স উইয়ার আস’ আছে তৃতীয় স্থানে। চতুর্থ স্থানে ‘ডিসেম্বর ৩, ২০২৪: দ্যা অর্কেস্ট্রেটেড ইনসারেকশন, দ্যা হিডেন ট্রুথ’, পঞ্চম স্থানে হলিউডের বৈজ্ঞানিক কল্পকাহিনী ‘মার্সি’, ষষ্ঠ স্থানে অবস্থান করছে ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’, সপ্তম স্থানে জাপানি এনিমেশন ‘বাট ডিটেকটিভ দ্য মুভি: স্টার অ্যান্ড মুন’ সিনেমাগুলো।
বক্স অফিসে অষ্টম স্থানে আছে স্থানীয় এনিমেশন ‘শিনবির হন্টেড হাউস: ওয়ান মোর সামন’, নবম স্থানে ‘জুটোপিয়া ২’ এবং দশম স্থানে আছে স্পাই থ্রিলার ‘হিউমিন্ট’।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও