আজ
|| ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ || ২২শে শাবান, ১৪৪৭ হিজরি
পিরোজপুরে পেশাদার সাংবাদিকদের পর্যবেক্ষণ কার্ড দেয়া হলো না, প্রশাসন থেকে হয়রানির অভিযোগ
প্রকাশের তারিখঃ ১১ ফেব্রুয়ারি, ২০২৬
মো. বাবুল শেখ,পিরোজপুর : পিরোজপুরে দীর্ঘদিন ধরে বিভিন্ন পত্রিকার সাংবাদিকরা স্থানীয় প্রশাসন ও দেশের উন্নয়নমূলক কাজ নিয়ে ইতিবাচক সংবাদ প্রকাশ করে আসছেন। কিন্তু আসন্ন জাতীয় নির্বাচনের জন্য অনেক পেশাদার সাংবাদিকই পর্যবেক্ষণ কার্ড পাচ্ছেন না।
ভুক্তভোগী সাংবাদিকদের অভিযোগ, তাদের আবেদন নানা কারণে বাতিল বা উপেক্ষা করা হচ্ছে এবং তারা নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন। এর ফলে পেশাদার সাংবাদিকরা চরম অনিশ্চয়তা ও বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন।
এ বিষয়ে পিরোজপুর সাংবাদিক সংগঠনের একাধিক নেতারা জেলা প্রশাসক মো. আবু সাঈদ-এর সঙ্গে যোগাযোগ করলে তিনি দুঃখ প্রকাশ করেন এবং আশ্বাস দেন যে, যারা পেশাদার সাংবাদিক, তাদের বিষয়টি পুনরায় বিবেচনা করা হবে এবং তাদের জন্য পর্যবেক্ষণ কার্ডের ব্যবস্থা করা হবে।
দৈনিক নবচেতনার পিরোজপুর জেলা প্রতিনিধি মোঃ রিপন মাহামুদ বলেন,"এবার অনেক পেশাদার সাংবাদিক পর্যবেক্ষণ কার্ড পাননি, যা আমাদের জন্য দুঃখজনক।"
জাতীয় সাংবাদিক সংস্থার পিরোজপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও মুসলিম টাইমস এর জেলা প্রতিনিধি মোঃ মাহামুদ হোসাইন বলেন, "আমি গত ১২ বছর ধরে দুইটি জাতীয় নির্বাচনে পর্যবেক্ষণ কার্ড পেয়েছি এবং একাধিক জাতীয় পত্রিকায় কাজ করেছি। কিন্তু এবার কেন আমার আবেদন বাতিল করা হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।"
দৈনিক প্রভাত এর পিরোজপুর জেলা প্রতিনিধি মোঃ বাবুল শেখ বলেন, দুই দিন পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয় অপেক্ষার পর বলেন, এনআইডির ঠিকানা অনুযায়ী নিজ উপজেলায় পাঠানো হবে, পরে দেখা যায় উপজেলা তালিকাভুক্ত করা হয়েছে কিন্তু কোন কার্ড এবং গাড়ির স্টিকার পাইনি । তিনি বলেন, দীর্ঘ ২০ বছর যাবৎ আমি সাংবাদিক পেশায় জড়িত কিন্তু কেন এ হয়রানি তার সঠিক উত্তর জিজ্ঞাসা করার পরও প্রশাসন দিতে পারেনি। তবে তারা বিষয়টি নিয়ে পুনরায় দেখছে বলে জানান। ইন্দুরকানী প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও দৈনিক জনবাণী, ইন্দুরকানী উপজেলা প্রতিনিধি আরিফুল ইসলাম বলেন, "আমরা নিয়মিত সাংবাদিকরা এখনও পর্যবেক্ষণ কার্ড পাইনি, অথচ যারা নিয়মিত সাংবাদিক নন, তাদেরকে এই কার্ড দেয়া হয়েছে। এমনকি কিছু রাজনৈতিক দলের পদে থাকা ব্যক্তিদেরও কার্ড দেয়া হয়েছে। আমাদের প্রশ্ন, কেন নিয়মিত সাংবাদিকদের পর্যবেক্ষণ কার্ড দেওয়া হয়নি? এ বিষয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে সঠিক কোনো তথ্য আমাদের কাছে পৌঁছায়নি। আমরা আশা করি, বিষয়টির সুস্পষ্ট ব্যাখ্যা প্রদান করা হবে।
Copyright © 2026 প্রভাত. All rights reserved.