• বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম
সৈয়দপুর বিমানবন্দরে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির ‘অর্ধকোটি’ টাকাসহ আটক ৫ লক্ষাধিক নথিবিহীন অভিবাসীকে বৈধতা দিচ্ছে স্পেন, তালিকায় বাংলাদেশিরাও কাতারে মোবাইল মিসাইল লাঞ্চার মোতায়েন করল যুক্তরাষ্ট্র গাজায় ৮ হাজার সেনা মোতায়েন করছে ইন্দোনেশিয়া কানাডায় স্কুলে গোলাগুলিতে নিহত ১০ ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে ট্রাম্পকে চাপ দেবেন নেতানিয়াহু মানুষ ছাড়া প্রথম অন্য প্রাণীর মধ্যে পাওয়া গেল কল্পনার সক্ষমতা বিক্ষোভের পর ইরানে একের পর এক বন্ধ হচ্ছে বেসরকারি ব্যবসাপ্রতিষ্ঠান ঢাকার পানিদূষণ কমাতে ৩৭ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক বাংলাদেশে তৈরি হবে টিভিএস মোটরসাইকেল

বিজয়ের সিনেমা নিয়ে নতুন সিদ্ধান্ত নির্মাতাদের

প্রভাত রিপোর্ট / ১ বার
আপডেট : বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬

প্রভাত বিনোদন: তামিল মেগাস্টার থালাপতি বিজয়ের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জন নায়কণ’ মুক্তি নিয়ে দীর্ঘদিনের আইনি লড়াইয়ে নতুন মোড় এল। সিনেমাটির সেন্সর সার্টিফিকেট নিয়ে চলা জটিলতা নিরসনে এবার নিজেদের রিট পিটিশন প্রত্যাহার করে নিয়েছেন নির্মাতারা। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) মাদ্রাজ হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি পিটি আশা নির্মাতাদের এই মামলা প্রত্যাহারের অনুমতি দেন। দীর্ঘদিন ধরে সিনেমাটি ‘সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন’ (সিবিএফসি)-এর টেবিলে আটকে আছে।
সেন্সর বোর্ডের পক্ষ থেকে সবুজ সংকেত না পাওয়ায় ছবিটির মুক্তি অনিশ্চিত হয়ে পড়ে। এর আগে মাদ্রাজ হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ ছবিটিকে ‘ইউ/এ’ সার্টিফিকেট দেওয়ার নির্দেশ দিলেও ডিভিশন বেঞ্চ তাতে স্থগিতাদেশ জারি করে। সেই স্থগিতাদেশের চ্যালেঞ্জ জানিয়ে নির্মাতারা সুপ্রিম কোর্টে গেলেও মামলাটি পুনরায় মাদ্রাজ হাইকোর্টেই ফেরত পাঠানো হয়।
আইনি লড়াই দীর্ঘায়িত না করে নির্মাতারা এখন সমঝোতার পথে হাঁটছেন। তারা সিবিএফসি-এর বিরুদ্ধে করা মামলাটি তুলে নিয়েছেন এবং ছবিটিকে ‘সংশোধন কমিটি’ বা রিভাইজিং কমিটির কাছে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন। এর ফলে আইনি প্রক্রিয়ার চেয়ে আলাপ-আলোচনার মাধ্যমে দ্রুত সেন্সর ছাড়পত্র পাওয়ার পথ প্রশস্ত হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
প্রযোজনা সংস্থা ‘কেভিএন প্রোডাকশনস’ জানিয়েছে, এখন তাদের প্রধান লক্ষ্য হলো দ্রুত সেন্সর বোর্ডের সঙ্গে প্রক্রিয়া সম্পন্ন করে ছবিটিকে প্রেক্ষাগৃহে আনা। যেহেতু আদালতের মামলা প্রত্যাহার করা হয়েছে, তাই এখন বোর্ডকে দ্রুত সার্টিফিকেশন দেওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে অনুরোধ করতে পারবেন তারা।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও