আজ
|| ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি
এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ ভালো: ডা. তাহের
প্রকাশের তারিখঃ ১২ ফেব্রুয়ারি, ২০২৬
প্রভাত সংবাদদাতা, কুমিল্লা : কুমিল্লা-১১ আসনের জামায়াতের সংসদ সদস্য প্রার্থী জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, নির্বাচন নিয়ে যদি কোনো ষড়যন্ত্র না হয় তাহলে আমরা জয়ের বিষয়ে আশাবাদী। এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ ভালো। বৃহস্পতিবার সকাল ১০টায় চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের ডেকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিয়ে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি তার মা- বাবার কবর জিয়ারত করেছেন।
তাহের বলেন, সুষ্ঠু নির্বাচনের ফলাফল আমরা মেনে নেবো। চূড়ান্ত বিজয়ের অপেক্ষা আছি। এভাবে ভোট চললে ৭০ শতাংশ ভোট কাস্ট হবে বলে তিনি জানান।
ভোট কক্ষে প্রবেশ করেই তিনি গণভোটের ব্যালট নিলেন। এ সময় তিনি দলীয় প্রতীক ও গণভোটে ভোট প্রদান করেন।
Copyright © 2026 প্রভাত. All rights reserved.