আজ
|| ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি
ভোট শুরুর পর অজ্ঞান হয়ে গেলেন পোলিং কর্মকর্তা, হাসপাতালে মৃত্যু
প্রকাশের তারিখঃ ১২ ফেব্রুয়ারি, ২০২৬
প্রভাত সংবাদদাতা,সরাইল : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের ভোটগ্রহণ শুরুর পর মোজাহিদুল ইসলাম (৪৮) নামে এক পোলিং কর্মকর্তার মৃত্যু হয়েছে। তিনি সরাইল উপজেলা সদরের সৈয়দ সিরাজুল ইসলাম অডিটোরিয়াম কেন্দ্রে অজ্ঞান হয়ে পড়েন তিনি। পরে তাকে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। মোজাহিদুল ইসলাম সরাইলের হালুয়াপাড়ার বাসিন্দা। তিনি পানিশ্বর ইসলামী ফাউন্ডেশনের শিক্ষক। মোজাহিদুল দুই ছেলে ও এক কন্যা সন্তানের জনক।
কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা শামীম আল মামুন জানান, সকালে কেন্দ্রের ২নং বুথের দায়িত্ব পালন করছিলেন মুজাহিদুল। ভোটগ্রহণ শুরু হওয়ার কিছুক্ষণ পর, তিনি অসুস্থতা অনুভব করলে কেন্দ্রের বাইরে যান। একপর্যায়ে তিনি বাইরে গিয়ে মাটিতে লুটিয়ে পড়লে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শ্যামল রঞ্জন দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান বলে ধারণা করা হচ্ছে।
Copyright © 2026 প্রভাত. All rights reserved.