• বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম
বয়স ১১০, ছেলের জন্য তবুও ভোটে অদম্য সূর্যবানু! এক ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ভোটকক্ষে গিয়ে জানলেন আগেই ভোট দেয়া হয়ে গেছে চৌদ্দগ্রামে ভোটকেন্দ্রে হঠাৎ ককটেল বিস্ফোরণ, ভোটারদের ছোটাছুটি কাপাসিয়ায় উৎসবমুখর পরিবেশে ভোট, নিরঙ্কুশ জয়ের আশা প্রার্থীদের দুর্গাপুরে ধানের শীষ ও ফুটবলের সমর্থকদের সংঘর্ষ ভোট শুরুর পর অজ্ঞান হয়ে গেলেন পোলিং কর্মকর্তা, হাসপাতালে মৃত্যু মেহেরপুরে দুই স্থানে জামায়াত ও বিএনপির কর্মী-সমর্থকদের সংঘর্ষ শেরপুর সদরে ব্যালট বই ছিনতাই, একজনের ৩ বছর কারাদণ্ড ককটেল হামলা : আলুর ক্ষেত থেকে ধাওয়া করে ৫ জনকে ধরল সেনারা ভোটকেন্দ্রে বিএনপি নেতার মৃত্যুর ঘটনা তদন্তে পুলিশের কমিটি

‘শুকরিয়া যে এবার মানুষ ভোটটা দিতে পারতেছে’

প্রভাত রিপোর্ট / ১ বার
আপডেট : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬

প্রভাত সংবাদদাতা, কুড়িগ্রাম: ‘শুকরিয়া যে এবার মানুষ নিজের ভোটটা দিতে পারতেছে। কোনও সমস্যা নাই। সবাই আসতেছে, স্বতঃস্ফূর্তভাবে ভোটটা দিতেছে।’ ভোট দিয়ে কেন্দ্র থেকে বের হয়ে এভাবেই নিজের প্রতিক্রিয়া জানান ভোটার আব্দুল আউয়াল (৬৫)। বৃহস্পতিবার কুড়িগ্রামের উলিপুরের পাঁচপীর ডিগ্রি কলেজ কেন্দ্রে কথা হয় আউয়ালের সঙ্গে। ওই এলাকার বাসিন্দা তিনি। আউয়াল বলেন, ‘গণভোটসহ এমপি ভোটের ব্যালট বুঝতে কোনও সমস্যা হয় নাই। এই কেন্দ্রে কারও মুখে কোনও সমস্যার কথা শুনি নাই। সবাই আসতেছে, স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতেছে।’ একই কেন্দ্রে ভোট দিয়ে বের হয়ে স্থানীয় নারী ভোটার সবিতা রানী বলেন, ‘ভোট দিছি, কোনও সমস্যা হয় নাই।’
গণভোট প্রশ্নে সবিতা বলেন, ‘গণভোটও দিছি, লাল ব্যালট। বুঝতে সমস্যা হয় নাই।’ একই মত দেন আরেক ভোটার মহব্বত হোসেন (৫০)।
শুধু উলিপুর নয়, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত কুড়িগ্রাম সদরসহ জেলার প্রতিটি উপজেলায় সুষ্ঠুভাবে ভোট গ্রহণের খবর পাওয়া গেছে। কেন্দ্রগুলোতে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি বেশি।
রিটার্নিং অফিসারের কার্যালয়ের দেওয়া তথ্য মতে, জেলার চারটি আসনে মোট ভোটার ১৮ লাখ ৯৯ হাজার ৯৩৪। ৭০৬টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত কুড়িগ্রাম-১ আসনে (নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী) ভোটের হার ছিল ১৪ ভাগ, কুড়িগ্রাম-২ আসনে (সদর, রাজারহাট ও ফুলবাড়ী) ১৩ ভাগ, কুড়িগ্রাম-৩ আসনে (উলিপুর) ১৭ ভাগ এবং কুড়িগ্রাম-৪ আসনে (রৌমারী, চিলমারী ও রাজিবপুর) ২২ ভাগ।
রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ দুপুর পৌনে ১টার দিকে বলেন, ‘এখন পর্যন্ত সব কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে। প্রায় ৩১ ভাগ ভোট পড়েছে। কোথাও কোনও অপ্রীতিকর ঘটনার খবর নেই। কোনও অভিযোগ পেলে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছি।’


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও