• বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম
বিএনপিকে দেশ থেকে নিশ্চিহ্ন করে দেবো: নাসীরুদ্দিন পাটওয়ারী নিরঙ্কুশ বিজয়ের পথে বিএনপি: মাহদী আমিন রাজশাহীর একমাত্র নারী প্রার্থীকে ভোটকেন্দ্রের সামনে চড়থাপ্পড়ের অভিযোগ ডেমরার সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে ভোট পড়েছে ৫২.৩৪ শতাংশ হাতিয়ায় প্রকাশ্যে ব্যালটে সিল মারায় সহকারী প্রিসাইডিং কর্মকর্তাকে অব্যাহতি ব্যালট পেপারে সিল মেরে বাক্সে ভরছিলেন ৫ তরুণ, ধরা পড়ল সিসিটিভি ক্যামেরায় বয়স ১১০, ছেলের জন্য তবুও ভোটে অদম্য সূর্যবানু! এক ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ভোটকক্ষে গিয়ে জানলেন আগেই ভোট দেয়া হয়ে গেছে চৌদ্দগ্রামে ভোটকেন্দ্রে হঠাৎ ককটেল বিস্ফোরণ, ভোটারদের ছোটাছুটি কাপাসিয়ায় উৎসবমুখর পরিবেশে ভোট, নিরঙ্কুশ জয়ের আশা প্রার্থীদের

হাতিয়ায় প্রকাশ্যে ব্যালটে সিল মারায় সহকারী প্রিসাইডিং কর্মকর্তাকে অব্যাহতি

প্রভাত রিপোর্ট / ৪ বার
আপডেট : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬
নোয়াখালীর হাতিয়ায় একটি কেন্দ্রে প্রকাশ্যে ব্যালটে সিল মারছেন এক সহকারী প্রিসাইডিং কর্মকর্তা। আজ দুপুরে হাতিয়ার শহর বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে - ছবি: ভিডিও থেকে নেয়া।

প্রভাত সংবাদদাতা, নোয়াখালী: নোয়াখালী ৬ আসনের হাতিয়া উপজেলার একটি ভোটকেন্দ্রে ব্যালট পেপারে প্রকাশ্যে সিল মারার অভিযোগে একজন সহকারী প্রিসাইডিং কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। তাঁকে ওই ভোটকেন্দ্রে আটক রাখা হয়েছে। তাঁর নাম রিজিয়া সুলতানা। তিনি উপজেলার সৈয়দিয়া উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক। আজ বৃহস্পতিবার দুপুরে ভোট গ্রহণ চলাকালে হাতিয়া শহর বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে প্রকাশ্যে সিল মারার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরের দিকে ওই কেন্দ্রের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা রিজিয়া সুলতানা প্রকাশ্যে ভোটারের ব্যালট পেপারে সিল মারছিলেন। ঘটনাটি ভোটকক্ষে উপস্থিত একজন মুঠোফোনে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দেন। এরপর তাঁকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ওই নারী সহকারী প্রিসাইডিং কর্মকর্তা পরপর দুজন ভোটারের ব্যালট পেপারে ভোটারের স্বাক্ষর ও টিপসই নেওয়ার পর নিজেই পছন্দের প্রতীকে সিল মারছেন।
তবে অভিযুক্ত সহকারী প্রিসাইডিং কর্মকর্তা রিজিয়া সুলতানা তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, তিন মাস বয়সের নবজাতক সন্তানকে নিয়ে আসা একজন নারী ভোটারের অনুরোধে তিনি তাঁর ব্যালটে সিল মেরে দেন। সিল মারার আগে তিনি উপস্থিত পোলিং কর্মকর্তা ও প্রার্থীর এজেন্টদের মতামত নেন। এরপর তিনি সিল মারেন।
কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা হাতিয়া উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল বাসেদ গণমাধ্যমকে বলেন, বেলা আনুমানিক তিনটার দিকে তাঁর কাছে অভিযোগ আসে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা রিজিয়া সুলতানা একজন ভোটারের ব্যালট পেপারে নিজে সিল মারেন। এরপর তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ওই কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেন।
প্রিসাইডিং কর্মকর্তা জানান, এ ঘটনায় কর্তৃপক্ষের নির্দেশনা অনুসারে অভিযুক্ত সহকারী প্রিসাইডিং কর্মকর্তাকে আটক করা হয়েছে। অভিযোগের তদন্ত শেষে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও