আজ
|| ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি
হোসেনপুরে জাল ভোট দিতে যাওয়া যুবকের ২ বছরের কারাদণ্ড
প্রকাশের তারিখঃ ১২ ফেব্রুয়ারি, ২০২৬
প্রভাত সংবাদদাতা, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হোসেনপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে জাল ভোট দেয়ার চেষ্টা করায় ইমরান মিয়া (২০) নামে এক যুবককে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার পিপলাকান্দি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের একটি ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত ইমরান মিয়া উপজেলার পিপলাকান্দি গ্রামের আবুল কাশেমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইমরান মিয়া অন্য একজনের পরিচয়ে ভোট দিতে কেন্দ্রে প্রবেশ করেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে দায়িত্বরত কর্মকর্তারা তাকে আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে এসে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা বিষয়টি নিশ্চিত করে জানান, জাল ভোট দেওয়ার অপরাধে দায়িত্বরত ম্যাজিস্ট্রেট স্বাগত সৌম্য এ কারাদণ্ড প্রদান করেন।
Copyright © 2026 প্রভাত. All rights reserved.