• রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম
জামায়াত আমিররে বাসায় তারেক রহমান আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনার সিদ্ধান্ত নেয়া হবে: ইসি আনোয়ারুল নির্বাচন-পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস নির্বাচনে অসংগতি ও প্রতিহিংসার অভিযোগে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের মন্ত্রিপরিষদ সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের কারণ জানালেন প্রেস সচিব ধানমন্ডিতে ঢাবি শিক্ষকসহ ৫ জনকে আটকের পর ছেড়ে দিল পুলিশ আমরা সৌভাগ্যবান, যারা সুযোগ পেয়েছিলাম: শেষ বৈঠকে প্রধান উপদেষ্টা রমজান মাসে মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ নতুন সরকারের স্পিকার হতে পারেন ড. আব্দুল মঈন খান দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে আলোচনায় মির্জা ফখরুল

আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনার সিদ্ধান্ত নেয়া হবে: ইসি আনোয়ারুল

প্রভাত রিপোর্ট / ৩ বার
আপডেট : রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬

প্রভাত রিপোর্ট: নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনার সিদ্ধান্ত নেওয়া হবে। রবিবার (১৫ ফেব্রুয়ারি) নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। এসময় গেজেট প্রকাশে কমিশন কোনো তরিঘড়ি করেনি জানিয়ে ইসি আনোয়ারুল ইসলাম সরকার বলেন, আইনের মধ্যে থেকেই কাজ করা হয়েছে। সঠিক সময়ে গেটেজ প্রকাশ হয়েছে। ১১ দলীয় জোটের ফলাফল ঘোষণার পুনর্বিবেচনার বিষয়টি অপ্রসঙ্গিক। তবে, আইনের দ্বারস্থ হতে কোনো বাধা নেই কোনো অভিযোগকারীর। আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনার বিষয়ে সিদ্ধান্ত নেবে ইসি। তিনি বলেন, সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন দিতে সফল হয়েছে কমিশন। প্রত্যাশার চেয়েও বেশি পূরণ হয়েছে এই নির্বাচনের মধ্য দিয়ে। এ সময় শেরপুর-৩ আসনের ব্যাপারে এখনও ইসি সিদ্ধান্ত নেয়নি বলেও জানিয়েছেন ইসি আনোয়ারুল ইসলাম সরকার।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও