• রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনাম
জামায়াত আমিররে বাসায় তারেক রহমান আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনার সিদ্ধান্ত নেয়া হবে: ইসি আনোয়ারুল নির্বাচন-পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস নির্বাচনে অসংগতি ও প্রতিহিংসার অভিযোগে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের মন্ত্রিপরিষদ সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের কারণ জানালেন প্রেস সচিব ধানমন্ডিতে ঢাবি শিক্ষকসহ ৫ জনকে আটকের পর ছেড়ে দিল পুলিশ আমরা সৌভাগ্যবান, যারা সুযোগ পেয়েছিলাম: শেষ বৈঠকে প্রধান উপদেষ্টা রমজান মাসে মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ নতুন সরকারের স্পিকার হতে পারেন ড. আব্দুল মঈন খান দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে আলোচনায় মির্জা ফখরুল

আমরা সৌভাগ্যবান, যারা সুযোগ পেয়েছিলাম: শেষ বৈঠকে প্রধান উপদেষ্টা

প্রভাত রিপোর্ট / ২ বার
আপডেট : রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬

প্রভাত রিপোর্ট: উপদেষ্টা পরিষদের ৬১তম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার কার্যালয়ে ড. মুহাম্মদ ইউনুসের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়। নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি)। তাই এটি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের শেষ বৈঠক। বৈঠক শেষে প্রধান উপদেষ্টা তার বক্তৃতায় বলেন, ‘‘উই আর লাকি পিপল, হু গট দ্য অপরচুনিটি টু সার্ভ দ্য নেশন। থ্যাংক ইউ ভেরি মাচ।’’ বিকালে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
প্রেস সচিব বলেন, ‘‘আগামী ১৭ তারিখে সকাল ১০টার দিকে এমপিদের শপথ হবে জাতীয় সংসদে। ওই দিন বিকাল চারটার দিকে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ইনকামিং প্রাইম মিনিস্টার এবং ওনার কেবিনেটের সদস্যরা শপথ গ্রহণ করবেন। পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, সার্কভুক্ত দেশগুলোর সব পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ করা হয়েছে। একই সময়ে কাতারের পররাষ্ট্রমন্ত্রীকেও আমন্ত্রণ জানানো হয়েছে।’’
প্রেস সচিব বলেন, ‘‘দক্ষিণ প্লাজায় এ ধরনের একটা অনুষ্ঠান এই প্রথম হচ্ছে। অনুষ্ঠানটা কিভাবে পরিচালিত হবে, এটা যাতে সুন্দরভাবে হয়, সেজন্য আজকে বিএনপির তিনজনেরেএকটি কমিটির সঙ্গে মিটিং আছে। তারা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবেন।’’ প্রেস সচিব জানান, কেবিনেটের শেষ বক্তব্য রেখেছেন প্রধান উপদেষ্টা। তারপর কলিগদেরকে ধন্যবাদ দেন।’’
উপদেষ্টাদের দেশ ছাড়ার খবর প্রসঙ্গে প্রেস সচিব বলেন, ‘‘ফয়েজ আহমেদ কেন পদ ছেড়েছেন, ফেসবুকে উনি ওনার ভেরিফায়েড অ্যাকাউন্ট এক্সপ্লেন করেছেন। আমার এখানে নতুন করে যুক্ত করার কিছু নেই। আর উপদেষ্টাদের মধ্যে যারা শপথের দিন থাকবেন, তারা জয়েন করবেন। শপথের দিন তারা ফ্ল্যাগবাহী গাড়িতে যাবেন। যাওয়ার পরে যখন শপথ অনুষ্ঠিত হয়ে যাবে, ফেরার সময়ও ওই গাড়ি তাদেরকে বাসায় পৌঁছে দেবে। কিন্তু তখন আর গাড়িতে ফ্ল্যাগ থাকবে না। তারা সবাই দেশেই আছেন। তারা দেশের গর্বিত সন্তান। দেশকে আরও এগিয়ে নিতে— তারা তাদের সর্বোচ্চ প্রচেষ্টা দেবেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও