• রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম
রমজান মাসে মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ নতুন সরকারের স্পিকার হতে পারেন ড. আব্দুল মঈন খান দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে আলোচনায় মির্জা ফখরুল গণভোটের পুরোটাই মানতে হবে, আংশিক বাস্তবায়ন চাই না: জামায়াত আমির এক বছরে সরকারের ঋণ বেড়েছে ২ লাখ ৫৪ হাজার ৯২ কোটি টাকা আগামী মঙ্গলবার শপথ পাঠ করাবেন সিইসি, থাকছে কঠোর নিরাপত্তা তারেক রহমানকে অভিনন্দন জানালেন নরওয়ের প্রধানমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ ছিল: রাশিয়া ঢাকা-৮ আসনে ভোট পুনঃগণনার দাবিতে লিখিত অভিযোগ পাটওয়ারীর জনপ্রশাসনে ফ্যাসিবাদী আমলাদের অপসারণের দাবি

ঢাকা-৮ আসনে ভোট পুনঃগণনার দাবিতে লিখিত অভিযোগ পাটওয়ারীর

প্রভাত রিপোর্ট / ১ বার
আপডেট : রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬

প্রভাত রিপোর্ট: ঢাকা-৮ আসনের নির্বাচন ও ফলাফলে অনিয়মের অভিযোগ তুলে ভোট পুনঃগণনার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। শনিবার (১৪ ফেব্রুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর দেওয়া এক লিখিত অভিযোগে তিনি এই দাবি জানান।
অভিযোগপত্রে নাসীরুদ্দীন পাটওয়ারী উল্লেখ করেন, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ও তার অনুসারীরা ভোট রিগিং, প্রভাব বিস্তার এবং ফলাফল আটকে রাখাসহ নানা অনিয়ম করেছেন।
পাটওয়ারী অভিযোগ করেন, অনেক কেন্দ্রে বাতিলকৃত ভোটগুলো ধানের শীষের অনুকূলে গণনাভুক্ত করা হয়েছে। তিনি দাবি করেন, সংশ্লিষ্ট প্রিসাইডিং অফিসার ও রিটার্নিং অফিসার এই অনিয়মে সরাসরি জড়িয়ে পড়েছেন এবং রিটার্নিং অফিসার অবৈধভাবে মির্জা আব্বাসকে বিজয়ী ঘোষণা করেছেন। সার্বিক বিবেচনায় নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা-৮ আসনের ফলাফল স্থগিত করে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ এবং দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে তিনি ধানের শীষের ভোট থেকে অবৈধভাবে যুক্ত হওয়া বাতিল ভোটগুলো বাদ দিয়ে নতুন করে ফলাফল প্রকাশের অনুরোধ জানান। পুনঃগণনা না হওয়া পর্যন্ত এই আসনের নবনির্বাচিত প্রার্থীর শপথ অনুষ্ঠান বন্ধ রাখারও দাবি জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত, বেসরকারি ফলাফলে ঢাকা-৮ আসনে বিএনপি প্রার্থী মির্জা আব্বাস ৫৯ হাজার ৩৬৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন, যেখানে নাসীরুদ্দীন পাটওয়ারী পেয়েছেন ৫৪ হাজার ১২৭ ভোট।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও