আজ
|| ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ২৬শে শাবান, ১৪৪৭ হিজরি
ধানমন্ডিতে ঢাবি শিক্ষকসহ ৫ জনকে আটকের পর ছেড়ে দিল পুলিশ
প্রকাশের তারিখঃ ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
প্রভাত রিপোর্ট: রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধ্যাপক আ ক ম জামাল উদ্দিনসহ পাঁচজনকে আটক করা হয়। পরে তাদের থানায় নিয়ে যায় পুলিশ। প্রাথমিকভাবে আটক চারজনের পরিচয় জানা যায়নি। রবিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৫টার দিকে ওই এলাকা থেকে তাদের থানায় নেয়া হয়।
রমনা বিভাগের ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার শাহ মোস্তফা তারিকুজ্জামান জানান, ঘটনাস্থলে কিছু লোকজন তাদের ঘিরে ধরেছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ তাদের থানায় নিয়ে যায়। পরে জিজ্ঞাসাবাদ শেষে কিছুক্ষণ পর তাদের ছেড়ে দেওয়া হয়।
এর আগে ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে গেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম জামাল উদ্দিনসহ পাঁচ জনকে আটক করেছে পুলিশ। রবিবার (১৫ ফেব্রুয়ারি) বিকাল পৌনে ৫টার দিকে ধানমন্ডি ৩২ নম্বর সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করে ধানমন্ডি থানায় নিয়ে যাওয়া হয়। আটক হওয়া বাকি চার জনের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। এর আগে দুপুরে অধ্যাপক আ ক ম জামাল উদ্দিন নিজের ফেসবুক প্রোফাইলে একটি পোস্ট দিয়ে ধানমন্ডি ৩২ নম্বরে যাওয়ার ঘোষণা দেন। পোস্টে তিনি নিজেকে আওয়ামী লীগ আমলে ‘বঞ্চিত’ দাবি করে লেখেন, “ধানমন্ডি ৩২-এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভগ্ন বাসভবনে গমন করে অশ্রুপাত ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবো আজ (রবিবার) বিকাল ৪টায়। আপনাদের দলে দলে যোগদান করার অনুরোধ করছি।”
আটকের বিষয়ে ধানমন্ডি থানা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কেউ বিস্তারিত তথ্য দিতে রাজি হননি। তবে রমনা বিভাগের ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান সাংবাদিকদের বলেন, “এ বিষয়ে আমি কোনও বক্তব্য দিতে পারবো না। তবে তাদের আটক করা হয়নি।”
Copyright © 2026 প্রভাত. All rights reserved.