• রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনাম
জামায়াত আমিররে বাসায় তারেক রহমান আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনার সিদ্ধান্ত নেয়া হবে: ইসি আনোয়ারুল নির্বাচন-পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস নির্বাচনে অসংগতি ও প্রতিহিংসার অভিযোগে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের মন্ত্রিপরিষদ সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের কারণ জানালেন প্রেস সচিব ধানমন্ডিতে ঢাবি শিক্ষকসহ ৫ জনকে আটকের পর ছেড়ে দিল পুলিশ আমরা সৌভাগ্যবান, যারা সুযোগ পেয়েছিলাম: শেষ বৈঠকে প্রধান উপদেষ্টা রমজান মাসে মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ নতুন সরকারের স্পিকার হতে পারেন ড. আব্দুল মঈন খান দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে আলোচনায় মির্জা ফখরুল

নির্বাচনে অসংগতি ও প্রতিহিংসার অভিযোগে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের

প্রভাত রিপোর্ট / ৩ বার
আপডেট : রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬

প্রভাত রিপোর্ট: জাতীয় সংসদ নির্বাচনে অসংগতি ও প্রতিহিংসার প্রতিবাদ আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকালে বায়তুল মোকাররম থেকে বিক্ষোভ মিছিল করবে ১১ দলীয় জোট। রবিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে অভিযোগ দিতে এসে চার কমিশনারের সঙ্গে বৈঠকের পর এ কথা বলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। তিনি বলেন, বিভিন্ন আসনে ভোট কারচুপির অভিযোগ করা হলেও তড়িঘড়ি করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এছাড়া নির্বাচনে অসংগতি ও প্রতিহিংসার প্রতিবাদ জানাতে আগামীকাল সোমবার বিকেলে বায়তুল মোকাররম থেকে বিক্ষোভ মিছিল করবে ১১ দলীয় জোট।
জামায়াতের এই নেতা বলেন, ‘কোনো কোনো ভোট কেন্দ্রে দায়িত্বরত কর্মকর্তারা ব্যালটে সিল মেরেছে। ১১ দলের পক্ষ থেকে কমিশনকে বলা হয়েছে, কিন্তু কোনো পদক্ষেপ নেয়নি। ভোট কারচুপি করে ৩২ আসনে স্বল্প ভোটের ব্যবধানে জামায়াত জোটকে হারিয়ে দেওয়া হয়েছে।
এ সময় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় জোটের লিয়াজোঁ কমিটির সমন্বয়ক হামিদুর রহমান আজাদ বলেন, নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ থাকলেও শপথ নিয়ে সংসদে গঠনমূলক বিরোধী দলের ভূমিকায় থাকবেন তারা।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও