• সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম
ফিলিস্তিনের বহু এলাকা ইসরায়েলের ‘রাষ্ট্রীয় সম্পত্তি’ হিসেবে অনুমোদন দেশ ছেড়ে পালানোর সময় ইউক্রেনের সাবেক মন্ত্রী গ্রেপ্তার আগমীকাল বছরের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ ইরান থেকে সব ইউরেনিয়াম অপসারণ করতে হবে: নেতানিয়াহু ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার সমুদ্রবন্দর বিধ্বস্ত সিরিয়া-লেবানন সীমান্তে ইসরায়েলের বোমা হামলায় ৪ জন নিহত বারবার জুতা–তোয়ালে–অন্তর্বাস গায়েব, ধরা পড়ল ‘বিড়াল চোর’ নতুন সরকার দায়িত্ব নিতে যাচ্ছে: অর্থনীতি পুনরুজ্জীবনের আশা ব্যবসায়ীদের শেষ মুহূর্তে বেশির ভাগ নিত্যপণ্যের আমদানি বেড়েছে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত ভ্যাট রিটার্ন দেওয়া যাবে, সময় বাড়িয়েছে এনবিআর

অভিনেত্রী হিমাংশি খুরানার কাছে ১০ কোটি টাকার চাঁদা দাবি , নইলে হত্যা

প্রভাত রিপোর্ট / ৫ বার
আপডেট : সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬

প্রভাত বিনোদন: অভিনেত্রী হিমাংশি খুরানা সম্প্রতি আবারও আলোচনায় এসেছেন। তবে এবার কোনো গান বা সিনেমার জন্য নয়; বরং নিরাপত্তা-সংক্রান্ত একটি গুরুতর ঘটনার কারণে। পাঞ্জাবি এই অভিনেত্রী ও গায়িকা অভিযোগ করেছেন, তিনি প্রাণনাশের হুমকি ও বড় অঙ্কের চাঁদা দাবির মুখে পড়েছেন। কিন্তু কে এই হিমাংশি খুরানা, কীভাবে তিনি তারকা হয়ে উঠলেন, চলুন জেনে নেওয়া যাক।
১৯৯১ সালের ২৭ নভেম্বর ভারতের পাঞ্জাবের কিরতপুর সাহিবে জন্ম হিমাংশির। খুব অল্প বয়স থেকেই মডেলিংয়ের সঙ্গে যুক্ত হন। মাত্র ১৬ বছর বয়সে তিনি বিউটি প্যাজেন্টে অংশ নিতে শুরু করেন।
২০১০ সালে এক সুন্দরী প্রতিযোগিতার ফাইনালে ওঠেন। তবে ২০১১ সালে মিস লুধিয়ানা হওয়ার পর বিনোদনজগতে ব্যাপক পরিচিতি পান।
সংগীতজগতে পরিচিতি হিমাংশির জনপ্রিয়তা মূলত পাঞ্জাবি মিউজিক ভিডিও থেকেই শুরু। ২০১০ সালে তাঁর গান ‘জুড়ি-বিগ ডে পার্টি’ দিয়ে গানের ক্যারিয়ার শুরু হয়। পরে তিনি বিভিন্ন জনপ্রিয় শিল্পীর সঙ্গে কাজ করেন, যেমন হার্ডি সান্ধু। তাঁদের হিট গান ‘সোচ’ তাঁকে আরও বেশি পরিচিত করে তোলে। এরপর তিনি জাসি গিল, বাদশাহ ও নিনজার মতো শিল্পীদের সঙ্গে কাজ করে পাঞ্জাবি মিউজিক ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা শক্ত করেন।
সংগীতের পাশাপাশি অভিনয়েও নিজেকে প্রতিষ্ঠা করেন হিমাংশি। তাঁর প্রথম উল্লেখযোগ্য ছবি ছিল পাঞ্জাবি সিনেমা ‘সাদা হক’। পরবর্তী সময়ে তিনি বলিউডেও কাজ করেন এবং ধীরে ধীরে পারফরমার হিসেবে পরিচিতি পান।
কেন এত জনপ্রিয় হলেন? ভারতজুড়ে তাঁর পরিচিতি সবচেয়ে বেশি বাড়ে রিয়েলিটি শো ‘বিগ বস’-এর ১৩তম মৌসুমে অংশ নেওয়ার পর। শোতে তাঁর ব্যক্তিগত সম্পর্ক এবং স্পষ্টভাষী উপস্থিতি নিয়ে প্রচুর আলোচনা হয়। সে সময় তাঁর ব্যক্তিগত জীবনও শিরোনামে আসে, বিশেষ করে সহপ্রতিযোগী অসিম রিয়াজের সঙ্গে সম্পর্ক নিয়ে।
সাম্প্রতিক খবরে জানা গেছে, হিমাংশি খুরানা প্রাণনাশের হুমকি পেয়েছেন এবং তাঁর কাছে নাকি ১০ কোটি টাকা চাঁদা চাওয়া হয়েছে। অভিযোগ অনুযায়ী, এই হুমকির পেছনে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের ঘনিষ্ঠ কেউ জড়িত থাকতে পারে। এ বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। এ ঘটনার পর ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি হলেও হিমাংশি কাজ চালিয়ে যাচ্ছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন। ইন্ডিয়াডটকম অবলম্বনে


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও