• সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম
ফিলিস্তিনের বহু এলাকা ইসরায়েলের ‘রাষ্ট্রীয় সম্পত্তি’ হিসেবে অনুমোদন দেশ ছেড়ে পালানোর সময় ইউক্রেনের সাবেক মন্ত্রী গ্রেপ্তার আগমীকাল বছরের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ ইরান থেকে সব ইউরেনিয়াম অপসারণ করতে হবে: নেতানিয়াহু ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার সমুদ্রবন্দর বিধ্বস্ত সিরিয়া-লেবানন সীমান্তে ইসরায়েলের বোমা হামলায় ৪ জন নিহত বারবার জুতা–তোয়ালে–অন্তর্বাস গায়েব, ধরা পড়ল ‘বিড়াল চোর’ নতুন সরকার দায়িত্ব নিতে যাচ্ছে: অর্থনীতি পুনরুজ্জীবনের আশা ব্যবসায়ীদের শেষ মুহূর্তে বেশির ভাগ নিত্যপণ্যের আমদানি বেড়েছে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত ভ্যাট রিটার্ন দেওয়া যাবে, সময় বাড়িয়েছে এনবিআর

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার সমুদ্রবন্দর বিধ্বস্ত

প্রভাত রিপোর্ট / ৩ বার
আপডেট : সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬

প্রভাত ডেস্ক: ইউক্রেনীয় সেনাবাহিনীর ড্রোন হামলায় বিধ্বস্ত হয়েছে কৃষ্ণ সাগরের তীরবর্তী রুশ বন্দর তামান। এই বন্দর দিয়ে তেল ও তেলজাত পণ্য, শস্য, কয়লা ও অন্যান্য পণ্য বর্হিবিশ্বে যায়। তামান বন্দরটি রাশিয়ার ক্রাসনোদার প্রদেশে অবস্থিত। সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে পোস্ট করা এক বিবৃতিতে ক্রাসনোদারের গভর্নর ভেনিয়ামিন কন্দ্রাৎইয়েভ বলেছেন, ইউক্রেনের ড্রোন হামলায় বন্দরটির তেলের স্টোরেজ ব্যবস্থা, গুদাম এবং টার্মিনাল প্রায় ধ্বংস হয়ে গেছে। সেই সঙ্গে দু’জন আহতও হয়েছেন।
শনিবার দিবাগত রাতে তামান বন্দরের পাশপাশি কৃষ্ণ সাগরের তীরবর্তী পর্যটন শহর সোচি এবং আরেক শহর আনাপার ইউরোভকা গ্রামেও ড্রোন হামলা করেছে ইউক্রেন। তবে এখনও সেসব অঞ্চল থেকে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য আসেনি। ইউক্রেনের সেনাবাহিনীও তামান বন্দরে হামলার কথা স্বীকার করেছে। রোববার দেশটির সেনাপ্রধানের দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, নিকট ভবিষ্যতে রাশিয়ার বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ ব্যবস্থাকে হামলার লক্ষ্যবস্তু করা হবে। সূত্র : রয়টার্স


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও