• সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম
ফিলিস্তিনের বহু এলাকা ইসরায়েলের ‘রাষ্ট্রীয় সম্পত্তি’ হিসেবে অনুমোদন দেশ ছেড়ে পালানোর সময় ইউক্রেনের সাবেক মন্ত্রী গ্রেপ্তার আগমীকাল বছরের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ ইরান থেকে সব ইউরেনিয়াম অপসারণ করতে হবে: নেতানিয়াহু ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার সমুদ্রবন্দর বিধ্বস্ত সিরিয়া-লেবানন সীমান্তে ইসরায়েলের বোমা হামলায় ৪ জন নিহত বারবার জুতা–তোয়ালে–অন্তর্বাস গায়েব, ধরা পড়ল ‘বিড়াল চোর’ নতুন সরকার দায়িত্ব নিতে যাচ্ছে: অর্থনীতি পুনরুজ্জীবনের আশা ব্যবসায়ীদের শেষ মুহূর্তে বেশির ভাগ নিত্যপণ্যের আমদানি বেড়েছে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত ভ্যাট রিটার্ন দেওয়া যাবে, সময় বাড়িয়েছে এনবিআর

নাকভি-বাবরের কড়া সমালোচনায় শোয়েব আখতার

প্রভাত রিপোর্ট / ৩ বার
আপডেট : সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬

প্রভাত স্পোর্টস : যে তীব্র লড়াইয়ের আঁচ পাওয়া গিয়েছিল, ভারত-পাকিস্তান ম্যাচে তার ছিটেফোঁটাও দেখা গেল না। একপেশে লড়াইয়ে পাকিস্তানকে উড়িয়ে দিয়ে ৬১ রানে জিতেছে ভারত। অসহায় আত্মসমর্পণের পর পাকিস্তান তীব্র সমালোচনার শিকার হয়েছে। সাবেক পেসার শোয়েব আখতার তো ধুঁয়ে দিলেন পিসিবি প্রধান মহসিন নাকভি ও তারকা ব্যাটার বাবর আজমকে।
এবিপি নিউজ-কে শোয়েব বলেছেন, ‘আমরা ম্যাচের কোথাও ছিলাম না। শাহীনের খেলাই দেখুন… সে ১২৫ কিমি প্রতি ঘণ্টা গতিতে বল করছিল। এটি আধুনিক ক্রিকেটের চাহিদা নয়। এরা সেই প্রতিভা নয় যারা চাপ সামলাতে পারবে। গত ১৫-২০ বছর ধরে কোনো বিনিয়োগই হয়নি। পরিস্থিতির করুণ বাস্তবতা হলো, একসময় আমরা মাঠের লড়াইয়ে ভারতের সমানে সমান ছিলাম, আর আজ আমরা তাদের হারানোর স্বপ্নও দেখতে পারি না।’
এরপর নাকভি ও বাবরের তীব্র সমালোচনা করেছেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস, ‘একজন লোক যে কিছুই জানে না, সে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান (মহসিন নাকভি) হয়েছে। আপনি কী করতে পারেন? দল কীভাবে চলবে? আপনারা এমন একজন খেলোয়াড়কে (বাবর আজম) সুপারস্টার বানিয়েছেন যে আপনাদের ম্যাচ জেতাতে পারে না। অযোগ্য ব্যক্তিদের হাতে কোনো নির্দিষ্ট কাজের দায়িত্ব তুলে দেওয়া হলো পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ।’ এই হারে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সঙ্গে দ্বৈরথে ৮-১ ব্যবধানে পিছিয়ে থাকল পাকিস্তান। তারা টস জিতে ফিল্ডিং নিয়েছিল। শুরুতে তারকা ওপেনার অভিষেক শর্মা আউট হন। ইশান কিষাণ ৪০ বলে ৭৭ রান করে কঠিন পিচে ভারতকে ১৭৫ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ এনে দেন।
লক্ষ্য তাড়া করতে নেমে দুঃস্বপ্ন দেখেছে পাকিস্তান। ১৩ রানে তিন উইকেট হারায় তারা দুই ওভারে। বাবর সাত বলে মাত্র ৫ রান করে ৩৪ রানে চতুর্থ ব্যাটার হিসেবে মাঠ ছাড়েন। উসমান খানের ৪৪ রানের সুবাদে যা একটু লড়াই করেছিল পাকিস্তান। ১৮ ওভারে তারা ১১৪ রানে অলআউট হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও