আজ
|| ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
পিরোজপুরে উপজেলা বিএনপির আহ্বায়কসহ ২ জনকে কুপিয়ে জখম
প্রকাশের তারিখঃ ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
মো. বাবুল শেখ,পিরোজপুর : পিরোজপুরে সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মহিউদ্দিন মল্লিক নাসির (নাসির মল্লিক) ও তার ভাইয়ের ছেলে রিয়াজ উদ্দিন মল্লিক নিপুকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। রবিবার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ইন্দুরকানী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
আহত মহিউদ্দিন মল্লিক নাসির (নাসির মল্লিক) পিরোজপুর সদর উপজেলার সংকরপাশা গ্রামের মোদাহার মল্লিকের ছেলে। তিনি পিরোজপুর সদর উপজেলার বিএনপির সাবেক আহ্বায়ক। এছাড়া আহত রিয়াজ উদ্দিন মল্লিক নিপু একই গ্রামের শাহজাহান মল্লিকের ছেলে তিনি সম্পর্কে মহিউদ্দিন মল্লিক নাসিরের ভাইয়ের ছেলে।
প্রতক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত সাড়ে ১১টার দিকে কয়েকটি মোটরসাইকেলে এসে একদল দুর্বৃত্তরা অতর্কিতভাবে ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে দু’জনই শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যায় পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে জানা যায় খুলনা থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়েছে ।
এ বিষয়ে পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. রাজিব পাইক বলেন, আহত দু’জনের শরীরের বিভিন্ন স্থানে গভীর জখম রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
এ বিষয়ে ইন্দুরকানী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন বলেন, ঘটনার পর পরই আমরা ঘটনাস্থলে এসেছি শুনেছি তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করছি , গুরুত্ব সহ কারে দুষ্কৃতীদের শনাক্ত করার চেষ্টা চলছে ।পরে বিস্তারিত জানানো হবে বলে জানান ।
Copyright © 2026 প্রভাত. All rights reserved.