• সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম
ফিলিস্তিনের বহু এলাকা ইসরায়েলের ‘রাষ্ট্রীয় সম্পত্তি’ হিসেবে অনুমোদন দেশ ছেড়ে পালানোর সময় ইউক্রেনের সাবেক মন্ত্রী গ্রেপ্তার আগমীকাল বছরের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ ইরান থেকে সব ইউরেনিয়াম অপসারণ করতে হবে: নেতানিয়াহু ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার সমুদ্রবন্দর বিধ্বস্ত সিরিয়া-লেবানন সীমান্তে ইসরায়েলের বোমা হামলায় ৪ জন নিহত বারবার জুতা–তোয়ালে–অন্তর্বাস গায়েব, ধরা পড়ল ‘বিড়াল চোর’ নতুন সরকার দায়িত্ব নিতে যাচ্ছে: অর্থনীতি পুনরুজ্জীবনের আশা ব্যবসায়ীদের শেষ মুহূর্তে বেশির ভাগ নিত্যপণ্যের আমদানি বেড়েছে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত ভ্যাট রিটার্ন দেওয়া যাবে, সময় বাড়িয়েছে এনবিআর

বারবার জুতা–তোয়ালে–অন্তর্বাস গায়েব, ধরা পড়ল ‘বিড়াল চোর’

প্রভাত রিপোর্ট / ২ বার
আপডেট : সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬

প্রভাত ডেস্ক: অনেক দিন ধরেই স্কুল থেকে তোয়ালে, জুতা, চশমা, এমনকি অন্তর্বাস উধাও হচ্ছিল। এগুলো কে নিচ্ছে, কেন নিচ্ছে, বোঝা যাচ্ছিল না। এভাবে এক বছরের বেশি পার। অবশেষে স্কুলের নিরাপত্তা ক্যামেরায় ধরা পড়েছে ‘চোর’। তবে ‘চোর’কে দেখে তো সবাই অবাক। সে আর কেউ নয়, একটি বিড়াল!
নিউজিল্যান্ডের আপানুই স্কুলে ঘটেছে এমন ঘটনা। প্রধান শিক্ষক মারামা স্টুয়ার্ট স্থানীয় সংবাদমাধ্যমকে এ বিষয়ে জানান, এক বছরের বেশি সময় ধরে রহস্যজনকভাবে এসব জিনিসপত্র গায়েব হচ্ছিল বিশেষ করে সুইমিং পুল ব্যবহারের মৌসুমে এগুলো বেশি হারাচ্ছিল।
স্টুয়ার্ট বলেন, শুরুতে তাঁরা স্কুলের কাছে রাস্তার পাশে ফুটপাতে জুতা, চশমা, অন্তর্বাস ও তোয়ালে ছড়িয়ে–ছিটিয়ে পড়ে থাকতে দেখেন। সবশেষ এক জোড়া সাঁতারের পোশাক ও একটি তোয়ালে হারানোর পর অফিসের নিরাপত্তা ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হয়। সেখানেই ধরা পড়ে বিড়ালটি।
এটিই শেষ নয়। নিরাপত্তা ক্যামেরায় ধারণ করা ফুটেজের সূত্র ধরে স্কুলের শারীরিক শিক্ষাকক্ষের পেছনেও তল্লাশি চালানো হয়। সেখানেও পাওয়া গেছে খোয়া যাওয়া জিনিসের এক বড় মজুত।
এ নিয়ে ফেসবুকে স্কুলের পেজে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা গেছে, একটি কালো বিড়াল খেলার মাঠের ওপর দিয়ে বড় একটি তোয়ালে টেনে নিয়ে যাচ্ছে। স্কুলের পরিচর্যাকারী কর্মীরা পরে বিড়ালের মনিবের সঙ্গে যোগাযোগ করেন। মনিবও স্বীকার করেছেন যে তাঁর পোষা প্রাণীটি নাকি ‘কুখ্যাত চোর’। বিড়ালটির নাম জানা যায়নি। তবে স্কুল থেকে এটির নাম দেওয়া হয়েছে ‘স্লিঙ্কি মালিঙ্কি’।
প্রধান শিক্ষক মনে করছেন, ঘটনাটি থেকে স্কুলশিক্ষার্থীদের শিক্ষা নেওয়ার আছে। এখন থেকে হয়তো নিজের জিনিসপত্র ব্যাগে ঢুকিয়ে রাখার কথা শিশুদের মনে থাকবে। স্লিঙ্কি মালিঙ্কিকে নিয়ে অনেক মজার মজার গল্প লেখা সম্ভব হবে বলেও মনে করেন শিক্ষক স্টুয়ার্ট।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও